ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিনা টিকেটে ট্রেনে চড়ে জরিমানা গুনলেন ৫১৯ জন

বিনা টিকেটে ট্রেনে চড়ায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৫১৯ যাত্রীকে জরিমানা করেছেন বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে এ অভিযান পরিচালিত হয়।
ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার অমৃত লাল দাস জানান, ঢাকা বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) গাউস আল মনিরের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ, ঢাকা-সিলেট, ময়মনসিংহ-ভৈরব-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিরতি দেওয়া ১২টি আন্তনগর, মেইল ও লোকাল ট্রেনের যাত্রীদের টিকেট তল্লাশি করা হয়। এ সময় বিনা টিকেটে ভ্রমণের দায়ে ৫১৯ যাত্রীকে আটক করে টিকেটের মূল্য ও জরিমানা বাবদ এক লাখ ৫৫০ টাকা আদায় করা হয়।

এর আগে গত ২১ অক্টোবর বিনা টিকেটে ট্রেনে চড়ায় ভৈরবে ৩০৮ জন যাত্রীকে জরিমানা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিনা টিকেটে ট্রেনে চড়ে জরিমানা গুনলেন ৫১৯ জন

আপডেট সময় ০৮:০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭