ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পেনাল্টিতে অবিশ্বাস্য এক গোল (ভিডিও)

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রতিপক্ষের পেনাল্টি শট ক্রসবারে লেগেছে। গোল হয়নি। তা দেখে গোলকিপার গোললাইন ছেড়ে উচ্ছ্বাস প্রকাশ করতে ছুটল মাঝমাঠের দিকে। পেনাল্টি শট যে মেরেছিল, সেও হতাশায় মুখ ঢাকল। কিন্তু তারপর যা হল, তাতে চক্ষু চড়কগাছ হয়ে গেল ওই গোলকিপার ও তার দলের। বল আকাশে উঠে গিয়ে মাটিতে পড়ে ড্রপ খেতে খেতে জড়িয়ে গেল জালে। অদ্ভুত সেই গোলের দৃশ্য ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

থাইল্যান্ডে ব্যাঙ্কক স্পোর্টস ক্লাব ও সাত্রি অংথয়ের মধ্যে অনূর্দ্ধ ১৮ ম্যাচে নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ২-২ গোলে। এর ফলে শুরু হয় পেনাল্টি শ্যুট আউট। ব্যাঙ্কক স্পোর্টস ক্লাবের পক্ষে ফল হয় ২০-১৯। এই ম্যাচ হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হত ক্লাবকে।

শ্যুট আউটের তৃতীয় শটটা ক্রসবারে লেগে ফিরে যায়। সাত্রির গোলরক্ষক গোললাইন ছেড়ে আনন্দ প্রকাশ করতে বেরিয়ে আসেন। কিন্তু সেই বল মাটিতে ড্রপ খেয়ে ঢুকে যায় গোলে। অদ্ভূত সে গোল দেখে হেসে কূল পাচ্ছেন না নেটিজেনরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেনাল্টিতে অবিশ্বাস্য এক গোল (ভিডিও)

আপডেট সময় ০২:২৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭