ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মনে হলো নিজের ঘরে ফিরে এলাম : শর্মিলা ঠাকুর

অাকাশ বিনোদন ডেস্ক:

শুক্রবার ঢাকায় এলেও খুব ক্লান্ত থাকার কারণে সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেননি শর্মিলা ঠাকুর। তবে শনিবার ঠিকই দেখা মিললো বলিউডের কিংবদন্তি এই তারকার। ওইদিন রাত তখন ৮টা ৫০ মিনিট। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের গুলনিকেতন হলের আলোকিত মঞ্চ। আর হলভর্তি দর্শক। কিছুক্ষণ আগে শর্মিলা ঠাকুর অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের গানের সঙ্গে পারফর্ম করে গেছেন বাংলাদেশের শিল্পী নাদিয়া, ইভান সোহাগ, তারিন ও চাঁদনী। খানিক বাদেই হাজির হলেন শর্মিলা ঠাকুর। অনুষ্ঠান শুরুতে দেরি হয়েছে দুই ঘন্টা। তাতে কি এসে যায়। শর্মিলাকে পেয়ে সবার মুখে স্বস্তির ছাপ।

অভিনেত্রী শর্মিলা ঠাকুর হাসিমুখে মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, ঢাকা আমার খুব প্রিয় শহর। অনেকদিন পর আবার এখানে এলাম। মনে হলো নিজের ঘরে ফিরে এলাম। বাংলাদেশের সঙ্গে আমাদের পরিবারের নাড়ির টান। ইতিহাস-রাজনীতি আমাদের ভাগ করে দিলেও মনের টান কমেনি। আমাদের ভাষা, শিল্প এক ও অভিন্ন। তাই এ দেশে এলেই নাড়ির টান অনুভব করি।

তিনি আরও বলেন, দু-দেশের সংস্কৃতির আদান-প্রদানের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিনেমা। তাই একজন শিল্পী হিসেবে আমি চাইবো যৌথ প্রযোজনায় আরো বেশি সিনেমা নির্মিত হোক। কাঁটাতারের বাধা যেন আদান প্রদানের প্রতিবন্ধকতা না হয়। এ দেশের শিল্পী আমাদের ওখানে (ভারত) যান। আমাদের ওখানকার শিল্পীরা এখানে আসুক। এরপর শর্মিলা ঠাকুর আয়োজক প্রতিষ্ঠান চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্টের কাছে কৃতজ্ঞাতা প্রকাশ করেন।

সে সময় এ প্রতিষ্ঠানের সিইও অনন্যা রুমা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যরা মঞ্চে উপস্থিত ছিলেন। তারপর মঞ্চে আসেন ভারতীয় সংগীত পরিচালক ও গায়ক জিৎ গাঙ্গুলী। তিনি একে একে গেয়ে শোনান ‘ওলালা’, ‘কি করে তোকে বলবো’, ‘খুঁজেছি তোমায় রাত বিরাতে’, ‘তুহি হে চ্যাম্প’, ‘হান্ডেড পার্সেন্ট লাভ’, ‘জিয়া জায়ে না’সহ বেশকিছু জনপ্রিয় গান।

এটিএন বাংলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট আয়োজিত ‘শর্মিলা ঠাকুর-জিৎ গাঙ্গুলী লাইভ ইন ঢাকা’ পাওয়ার্ড বাই ভিশন কনসার্টে অংশ নিতে এসে গানের মাঝে জিৎ গাঙ্গুলী বলেন, এটিএন বাংলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ঢাকায় প্রথমবার গান করতে পেরে খুব ভালো লাগছে। এই সুযোগ করে দেবার জন্য ড. মাহফুজুর রহমানকে ধন্যবাদ। এখানে এসে মন ভরে গেল আমার। এটা আমার জীবনে এটা একটা হিস্ট্রিরি হয়ে থাকবে।

এদিকে জিৎ গাঙ্গুলীর পাশাপাশি কয়েকটি গান পরিবেশন করেন ভারতের কণ্ঠশিল্পী দোয়েল গোস্বামী। উল্লেখ্য, শর্মিলা ঠাকুর তৃতীয়বারের মতো এলেও জিৎ গাঙ্গুলীর জন্য বাংলাদেশে এটি ছিল প্রথম কনসার্ট। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন দেবাশীষ বিশ্বাস ও সিঁথী সাহা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

মনে হলো নিজের ঘরে ফিরে এলাম : শর্মিলা ঠাকুর

আপডেট সময় ০৬:২৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭