ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

হাসপাতালে মানসিক ট্রমায় আছেন অর্থহীন ব্যান্ডের সুমন

অাকাশ বিনোদন ডেস্ক:

গত ১৭ জুন ব্যাংককের শহর সকুমভিতে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন জনপ্রিয় ব্যান্ড অর্থহীন ব্যান্ডের সুমন। যদিও তিনি ভক্তদের কাছে বেস বাবা নামে পরিচিত।

বর্তমানে তিনি আগের চেয়ে ভালো আছেন। গত ১৩ জুলাই সে কথারই জানান দিলেন নিজের ফেসবুকে। তবে একথাও তিনি লিখেছেন মানসিক ট্রমাই এখন তার মূল যন্ত্রণার বিষয়। তবে তিনি আশা করছেন এই পরিস্থিতি থেকে তিনি শিগগিরই বের হতে পারবেন।

তিনি তার স্ট্যাটাসে বলেন, ‘দোয়া করার জন্য সবাইকে ধন্যবাদ। আমি ফিরে আসবো। এখন একমাত্র খারাপ ব্যাপার হচ্ছে আমি চরম কষ্টের মধ্যে আছি, মানসিক আঘাতের কারণে আমি হারিয়ে গেছি। আমার চেহারা দেখতে কুৎসিত হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি আমি ফিনিক্স হয়ে উঠবো। ‘

জানা গেছে, ব্যাংককে রাস্তা পার হওয়ার সময় সুমনকে পেছন থেকে একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দেয়। এতে তার মুখমণ্ডলের বিভিন্ন অংশ ফেটে ও থেঁতলে যায়। বিশেষ করে তার চোয়াল ভেঙে যায় ও কানের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। আর ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত তাকে পার্শ্ববর্তী স্যামিতিভেজ সুকুমভিত হাসপাতালে নিয়ে যায়। সেখানে ১১ ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার হয় সুমনের শরীরে। বর্তমানে তিনি ঐ হাসপাতালেই আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

হাসপাতালে মানসিক ট্রমায় আছেন অর্থহীন ব্যান্ডের সুমন

আপডেট সময় ০৬:২৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭