ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাতার বিশ্বকাপ বাতিলের দাবি ৬ আরব দেশের

অাকাশ স্পোর্টস ডেস্ক:

২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক হিসেবে কাতারের নাম বাতিলের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার কাছে লিখিত আবেদন জানিয়েছেন ছয়টি আরব দেশ সৌদি আরব, ইয়েমেন, মরিটানিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর।

উল্লেখ্য, এ ছয়টি দেশ গত মাসে কাতারের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। সুইস ভিত্তিক ওয়েবসাইট দ্য লোকাল সূত্রে এই তথ্য জানা গেছে।
ছয়টি দেশ ফিফা কোড এর আর্টিকেল ৮৫’র রেফারেন্স দিয়ে কাতারকে বাতিলের দাবি জানিয়েছে। ওই ধারায় জরুরি ক্ষেত্রে ফিফা যেকোনো ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে।

দেশগুলোর দাবি, মধ্যপ্র্যাচ্যের দেশ হিসেবে কাতারে ‘সন্ত্রাসবাদ’ দিনে দিনে চরম পর্যায়ে চলে যাচ্ছে। ফিফা সভাপতি গিয়ান্নি ইনফানতিনো ছয়টি দেশের কাতার বিশ্বকাপের বিপক্ষে এই দাবির বিষয়টি নিশ্চিত করেছেন বলে সূত্রটি জানিয়েছে। যদিও ফিফা এ সংক্রান্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজী হয়নি। ফিফার এক মুখপাত্র জানিয়েছেন,

ফিফা সভাপতি এই ধরনের কোনো চিঠি এখনো পাননি। ফিফা প্রতিনিয়ত ২০২২ কাতার বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির সাথে যোগাযোগ রাখছে।এদিকে মিসরীয় ফুটবল ফেডারেশনের একটি সূত্র জানিয়েছেন তারা কাতার বিশ্বকাপ বাতিলের দাবি সংক্রান্ত চিঠি ফিফার কাছে পাঠিয়েছে। এর আগে ১৯৮৬ সালে প্রথম কলম্বিয়াকে বিশ্বকাপ আয়োজনের স্বাগতিক হিসেবে মনোনয়ন দিলেও পরবর্তীতে বিভিন্ন ইস্যুতে তাদের কাছ থেকে সরিয়ে সেই স্বত্ব মেক্সিকোকে দেয়া হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কাতার বিশ্বকাপ বাতিলের দাবি ৬ আরব দেশের

আপডেট সময় ০৬:২২:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭