ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকারের জুলুম-নির্যাতন এখন আর আনোয়ারকে স্পর্শ করবে না: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

সদ্যপ্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ারকে ‘আপসহীন সৈনিক’ আখ্যা দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের জুলুম-নির্যাতন এখন আর তাঁকে স্পর্শ করবে না।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এম কে আনোয়ারের দ্বিতীয় জানাজার আগে দেওয়া বক্তব্যে ফখরুল এ মন্তব্য করেন।

এর আগে রাজধানীর কাঁটাবন মসজিদের সামনে সকাল ১০টার দিকে আনোয়ারের প্রথম জানাজা হয়। জানাজা শেষে তাঁর লাশ নেওয়া হয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। জাতীয় সংসদ ভবনে দুপুর দেড়টার দিকে বিএনপির এই নেতার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজার আগে দেওয়া বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং দলের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করছি। তাঁকে হারিয়ে তাঁর পরিবার যে শোকাহত হয়েছে, সেই শোক সহ্য করার শক্তি তাঁদের হোক। আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন বেহেশতবাসী হোন।’

সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের নিজ বাসায় এম কে আনোয়ারের মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সরকারের জুলুম-নির্যাতন এখন আর আনোয়ারকে স্পর্শ করবে না: ফখরুল

আপডেট সময় ০১:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭