ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শোকজ করা হয়েছে বরিশাল বুলসকে

অাকাশ স্পোর্টস ডেস্ক:

আইকন ক্রিকেটার হিসেবে বরিশাল বুলসে গত বিপিএলে খেলেছিলেন মুশফিকুর রহিম। কিন্তু দলবদলের সময়ে বরিশালের হয়ে খেলতে চাননি তিনি। শেষ পর্যন্ত বিপিএল গভর্নিং কাউন্সিলের জোরাজুরিতে খেলতে সম্মত হন। কিন্তু খেলে মুশফিক কি পেয়েছেন? দলকে শেষ চারে উঠাতে পারেননি ঠিকই। কিন্তু বড় জয়গুলোতে বড় অবদান রেখেছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। কিন্তু বিসিবির পরিচালক ও বরিশাল বুলসের কর্ণধার এমএ আওয়াল চৌধুরী তাকে নিয়েই করেছেন অশোভন মন্তব্য, যা মেনে নিতে পারেননি মুশফিক। প্রতিবাদ করেছেন গণমাধ্যমে। মৌখিক বিচার দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিবের কাছে।

জাতীয় দলের খেলোয়াড় প্রসঙ্গে অশোভন মন্তব্য মেনে নিতে পারছে না বিসিবি। এরই মধ্যে শোকজ করা হয়েছে বরিশাল বুলসের কর্ণধারকে। ক্ষমা না চাইলে কঠোর শাস্তি হতে পারে বিসিবির এ পরিচালকের। প্রয়োজনে ফ্র্যাঞ্চাইজি বাতিলের সিদ্ধান্তও নিতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিল। গুঞ্জন শোনা যাচ্ছে, বিসিবি সভাপতি দেশে ফেরার পর ইস্যুগুলো নিয়ে আলোচনা করবে বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে এর আগেই বরিশাল বুলসকে শোকজের জবাব দিতে হবে।

মুশফিকুর রহিম মৌখিক বিচার দিয়েছেন যেন পরবর্তীতে কোনো ক্রিকেটারকে নিয়ে অশোভন ও বাজে মন্তব্য না করে কোনো ফ্র্যাঞ্চাইজি। গতকাল মুশফিকুর রহিম বলেছিলেন,‘একজন ক্রিকেটার হিসেবে এমন কথাশোনা আমার জন্য খুবই কষ্টকর।আজকে হয়তো এটা আমার সঙ্গে হয়েছে। কালকে তো অন্য কারো সঙ্গে হতে পারে।দেশকে আপনি এতো বছর ধরে সার্ভিস দিচ্ছেন। ভবিষ্যতে যাতে এমনটি আর কারো সঙ্গে না হয়, এতোটুকু আপনি চাইতেই পারেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় ইসরায়েলি সামরিক অবকাঠামো নির্মাণের ঘটনায় ক্ষুব্ধ কাতার-জর্ডান

শোকজ করা হয়েছে বরিশাল বুলসকে

আপডেট সময় ০৬:১৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭