ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারায়ণগঞ্জে দেয়ালচাপায় তিন বোন নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলাবাজার এলাকায় দেয়ালচাপায় তিন বোন নিহত হয়েছে। নিহতরা হলো- লামিয়া (১২), লাবনী (৮), রিমা (৩)। সোমবার সকাল সাড়ে দশটায় এ ঘটনা ঘটে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, পাগলার ফিরোজমহল সিনেমা হলের পিছনে জসিম মিয়ার জমি সম্প্রতি চাঁন মিয়া নামে এক ব্যক্তি কিনে নেন। সকালে মাঠে খেলছিল তিন বোন। পাশেই চলছিল এ জমির পুরোনো দেয়াল ভাঙার কাজ। সকালে এই জমির জরাজীর্ণ পুরনো সীমানা দেয়ালটি শ্রমিকরা ভাঙার সময় এটি পাশে খেলতে থাকা তিন বোনের উপরে পরে। ঘটনাস্থলেই তারা মারা যায়।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতদের বাবার নাম সাইফুল ইসলাম। তারা চাঁন মিয়ার বস্তিঘরে ভাড়া থাকতো। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালির গলাচিপা উপজেলার চিনিগুড়া গ্রামে। নিহতদের বাবা ট্রাকের হেলপার। মা নাসিমা বেগম বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করে।

এ ব্যপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নারায়ণগঞ্জে দেয়ালচাপায় তিন বোন নিহত

আপডেট সময় ০২:৩৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭