ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে মহানগরীর ছয়দানা এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে শ্রমিকেরা জড়ো হয়ে এই কর্মসূচি শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভের মুখে গাজীপুর মহানগরীর ১০টি পোশাক কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া কর্তৃপক্ষ মোট ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন গণমাধ্যমকে জানিয়েছেন, শ্রমিক আন্দোলনের কারণেই ১০টি কারখানায় আজকের জন্য ছুটি দেওয়া হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























