ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সেনেগালে ফুটবল স্টেডিয়ামে মারামারি, দেয়াল ভেঙে নিহত ৮

অাকাশ স্পোর্টস ডেস্ক:

সেনেগালের রাজধানী ডাকারের দেমবো দিওপ ফুটবল স্টেডিয়ামে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় স্টেডিয়ামের দেয়াল ভেঙে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪৯ জন। দি এমবিউর ও ইউনিয়ন স্পোর্টিভ ওয়াকামের মধ্যে লিগ কাপ ফাইনাল ম্যাচের পর এ ঘটনা ঘটে।

দুই দলের সমর্থকদের মধ্যে প্রথমে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে দর্শকরা ছত্রভঙ্গ হয়ে গেলে এবং তাদের হুড়োহুড়িতে দেয়াল ভেঙে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মাঠে উপস্থিত দর্শকরা প্রতিপক্ষের দিকে পাথরও নিক্ষেপ করে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত রয়েছেন।

নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ম্যাচ ড্র ছিল। অতিরিক্ত সময়ে এমবিউর স্কোরলাইন ২-১ করার পর রেফারি যখন শেষ বাঁশি বাজায় তখনই মারামারির সূত্রপাত।

এ ঘটনায় বার্তা সংস্থা এএফপি জানায়, চেখ মাবা দিওপ নামে একজন ব্যক্তির বন্ধু ঘটনাস্থলে মারা গেছেন। চেখ স্টেডিয়াম থেকে অন্যদের বাইরে বের করে আনার চেষ্টা করছেন। চেখ বলেন, আমরা বুঝতে পারছিলাম যে এখানে বহু হতাহতের ঘটনা ঘটেছে। কারণ দেয়াল সরাসরি দর্শকদের ওপর ভেঙে পড়ে।

এ ঘটনায় নিহতদের স্মরণে ও তাদের প্রতি শ্রদ্ধা রেখে আগামী নির্বাচনকে কেন্দ্র করে রবিবার যে ক্যাম্পেইনের কথা ছিল তা বাতিল করা হয়েছে বলে জানান দেশটির প্রেসিডেন্টের একজন মুখপাত্র।

Tag :
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় ইসরায়েলি সামরিক অবকাঠামো নির্মাণের ঘটনায় ক্ষুব্ধ কাতার-জর্ডান

সেনেগালে ফুটবল স্টেডিয়ামে মারামারি, দেয়াল ভেঙে নিহত ৮

আপডেট সময় ০৪:৩২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭