ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গো-হত্যায় ১৪ বছর, নরহত্যায় ২ বছরের কারাদণ্ড

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের বিভিন্ন রাজ্যে গো-হত্যার দায়ে পাঁচ, সাত বা ১৪ বছরের কারাদণ্ডাদেশ দেওয়ার বিধান আছে। অথচ দ্রুতগতিতে অথবা অবহেলা করে গাড়ি চালিয়ে হত্যার সাজা মাত্র দুই বছরের কারাদণ্ড।

স্থানীয় সময় শনিবার একটি দুর্ঘটনা মামলার রায় দেওয়ার সময় এই তথ্য জানিয়েছেন দিল্লি আদালতের বিচারপতি সঞ্জীব কুমার। ওই দিন গাড়িচাপা দিয়ে হত্যার দায়ে একজনকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেন সঞ্জীব।

আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালে এক মোটরসাইকেল আরোহীকে গাড়িচাপা দিয়ে হত্যা করেন উৎসব ভাসিন (৩০) নামের এক ব্যক্তি। তাঁর অবহেলার কারণেই ওই দুর্ঘটনা ঘটে বলে মামলায় প্রমাণিত হয়। আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ১২ লাখ রুপি জরিমানা করেন।

বিচারপতি সঞ্জীব কুমার মামলার ওই রায়ের কপি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানোর নির্দেশ দেন। এ ধরনের হত্যাকাণ্ডে সাজার মেয়াদ বাড়াতে বর্তমান আইনের সংশোধন আনতেই এ নির্দেশ দেন তিনি।

রায়ের পর একটি হিন্দি গানের অংশ গেয়ে শোনান বিচারপতি সঞ্জীব, যার অর্থ করলে দাঁড়ায়, মানুষ চাইলে তার ভাগ্য বদল করতে পারে, পৃথিবীর চেহারাই বদলে দিতে পারে। মানুষকে শুধু তার উদ্দেশ্য ঠিক রাখতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গো-হত্যায় ১৪ বছর, নরহত্যায় ২ বছরের কারাদণ্ড

আপডেট সময় ০৪:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭