ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ সৎমায়ের বিরুদ্ধে

আকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাটের ফকিরহাটে মো. তালহা (৬) নামের এক শিশুকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎমায়ের বিরুদ্ধে।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় এ ঘটনায় অভিযুক্ত সৎমা রুবাইয়া আক্তারকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

এর আগে সকাল ১০টার দিকে উপজেলার লখপুর গ্রামের এপিসি ফার্মাসিউটিক্যালসের পেছনে ভাড়াবাড়িতে পানিভর্তি বালতির মধ্যে মাথা দেওয়া অবস্থায় ওই শিশুকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে হাসপাতালে নিলে চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. তালহা লখপুর গ্রামের সৈকত হোসেন পাপ্পু ও মনিরা খানমের ছেলে। তালহা তার বাবা ও সৎমা রুবাইয়ার সঙ্গে লখপুরে ভাড়া বাড়িতে থাকত। আর তালহার আপন মা মনিরাও বিয়ে করে অন্যত্র বসবাস করছেন।

মনিরা খানম বলেন, মোবাইলে ছেলের অসুস্থতার খবর পেয়ে আমি এখানে আসি। এসে শুনি আমার ছেলে বালতির পানিতে ডুবে মারা গেছে; কিন্তু বালতিতে সামান্য পানি ছিল। আমার ছেলের বয়স ৬ বছর ৭ মাস ও পানিতে ডুবে মারা যাওয়ার মতো না। আমার মনে হয় ওর সৎমা ওকে মেরে ফেলেছে।

পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, আপাতদৃষ্টিতে এটাকে স্বাভাবিক মৃত্যু মনে হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য সৎমাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে ফের আটক অভিজিৎ দীপকে

শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ সৎমায়ের বিরুদ্ধে

আপডেট সময় ১০:২৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬