ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে শিপন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

রবিবার (২ আগস্ট) সকাল ৮টার দিকে কলাবাগান থানাধীন কাঁঠালবাগান আল-আমিন মসজিদ রোডের ৫২/২ নম্বর বাড়ির পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফারজানা আক্তার (২১) ও তার মা ফিরোজা বেগম (৪৫)।

নিহত ফিরোজা বেগমের স্বামী মো. ফারুক হোসেন জানান, সকালে ফোনে তিনি খবর পান বাসায় তার মেয়ে ফারজানা ও জামাই শিপনের মধ্যে ঝগড়া হচ্ছে। খবর পেয়ে তিনি দ্রুত বাসায় ফিরে দেখেন ফারজানা রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে আছেন। আর গুরুতর আহত অবস্থায় কাতরাচ্ছিলেন ফিরোজা বেগম। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফারুক হোসেন বলেন, তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায়। গত শুক্রবারের আগের শুক্রবার মা-মেয়ে গ্রামের বাড়িতে যান। গত পরশু শুক্রবার তার ভাতিজার বিয়ের অনুষ্ঠানে শিপনও সেখানে গিয়েছিলেন। বিয়ের দিন সকালে ফারজানা ও শিপনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। পরে শিপন অনুষ্ঠান শেষ না করেই ঢাকায় ফিরে আসেন।

তিনি আরও জানান, শনিবার রাতে তারা সবাই গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরে আসেন। রবিবার সকালে তিনি বাইরে থাকাকালে বাসায় শিপনের সঙ্গে ফারজানা ও ফিরোজা বেগমের আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শিপন ধারালো অস্ত্র দিয়ে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে এক বছর বয়সী ছেলে রায়হানকে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত শিপন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার বিস্তারিত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা

আপডেট সময় ১১:৫৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬