ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩ নতুন দায়িত্ব পেলেন ফজলুর রহমান জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেব: আইনমন্ত্রী গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা: জামায়াত আমির কেশম দ্বীপে হামলার ‘মূল্য দিতে হবে’ যুক্তরাষ্ট্রকে:গালিবাফের হুঁশিয়ারি ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি সরকার নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে মামলার আবেদনে আইফোন চুরির অভিযোগ শিল্প বাঁচাতে চাই সুষ্ঠু জ্বালানি ব্যবস্থাপনা নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা

‘মেসি ফুটবলের দেবতা, তার সঙ্গে খেলতেই মায়ামিতে এসেছি’

আকাশ স্পোর্টস ডেস্ক:

লিওনেল মেসির সঙ্গে খেলার ইচ্ছাই তাকে ইন্টার মায়ামিতে নিয়ে এসেছে বলে জানিয়েছেন ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো। আর্জেন্টাইন অধিনায়ককে তিনি আখ্যা দিয়েছেন ‘ফুটবলের দেবতা’ হিসেবে। একই সঙ্গে বলেছেন, মেসিকে আরও শিরোপা জিততে সাহায্য করাই এখন তার অন্যতম লক্ষ্য।

গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ফ্রি এজেন্ট হিসেবে ইন্টার মায়ামিতে যোগ দেন ৩৪ বছর বয়সী ক্যাসেমিরো। ২০২৭ মৌসুম পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে এমএলএসের ক্লাবটি। যেখানে চুক্তির মেয়াদ আরও বাড়ানোর সুযোগও রয়েছে।

ক্লাবে যোগ দেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে নতুন চ্যালেঞ্জ ও মেসির সঙ্গে খেলার অনুভূতি নিয়ে কথা বলেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। ইউরোপের বিভিন্ন ক্লাবের প্রস্তাব থাকা সত্ত্বেও কেন ইন্টার মায়ামিকে বেছে নিয়েছেন, এমন প্রশ্নের জবাবে ক্যাসেমিরো বলেন, ‘আমার মনে কোনো সন্দেহ নেই, আমি এখানে এসেছি ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারের সঙ্গে খেলতে। আমি এটা উপভোগ করতে চাই, তাকে জিততে সাহায্য করতে চাই। কারণ সে একজন জন্মগত বিজয়ী। জেতার মানসিকতা ও প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষুধা নিয়ে আরও একজন ফুটবলার তার সঙ্গে যোগ দিল।’

তিনি জানান, ইতালিসহ ইউরোপের বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলেন। তবে নিজের সিদ্ধান্তেই মায়ামিতে এসেছেন। ক্যাসেমিরো বলেন, ‘আমি এমন এক জায়গায় এসেছি, যেখানে আমি নিজেই আসতে চেয়েছি। ইউনাইটেড ছাড়ার পর ইতালির ক্লাবসহ বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব ছিল। কিন্তু আমি তার পাশে খেলতে চাই, তাকে জিততে সাহায্য করতে চাই। সে ফুটবলের অন্যতম সেরা, নাকি ফুটবলের দেবতা, সেটা বলা কঠিন। আমি শুধু তাকে সাহায্য করতে চাই।’

রিয়াল মাদ্রিদে থাকাকালে এল ক্লাসিকোতে বহুবার মেসির মুখোমুখি হয়েছেন ক্যাসেমিরো। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, ‘মেসি আমাকে অতীতে অনেক কষ্ট দিয়েছে। তখন থেকেই একদিন তার সঙ্গে একই দলে খেলার ইচ্ছা ছিল। আমি সবসময় সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলতে চেয়েছি। রিয়ালে থাকতে তাকে আমি কখনোই একা থামাতে পারিনি, প্রতিবারই সতীর্থদের সাহায্য লাগত। এখন তার সতীর্থ হতে পেরে আমি খুবই আনন্দিত এবং তার সঙ্গে ট্রফি জিততে চাই।’

ইতোমধ্যে সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে অভিষেক হয়েছে ক্যাসেমিরোর। বিশ্বকাপ শেষে কয়েকদিনের বিরতি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসিও। ফলে খুব শিগগিরই প্রথমবারের মতো একই একাদশে দেখা যেতে পারে সাবেক দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মেসি ফুটবলের দেবতা, তার সঙ্গে খেলতেই মায়ামিতে এসেছি’

আপডেট সময় ০২:১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬