ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক রাত পর শিশু সন্তানসহ কারামুক্ত হলেন সেই মহিলা লীগ নেত্রী চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাংলাদেশকে জরিমানা করল আইসিসি হরমুজ ‘অবরুদ্ধ’ রেখেছে যুক্তরাষ্ট্র, খুলতে চাইছে ইরান: ট্রাম্প আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা সৌদি আরব পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু

ফটিকছড়িতে ফাঁসিতে ঝুলে নববধুর অাত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের রায়পুর গ্রামে ফাঁসিতে ঝুলে তানজিন (১৮) নামের এক নববধুর অাত্মহত্যার খবর পাওয়া গেছে। তিনি লেলাং ইউ.পি’র রায়পুর গ্রামের মোজাফর চৌধুরী বাড়ির মৃত দানা মিয়ার চতুর্থ পুত্র মুরাদ হাসানের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০ টায় সবার অগোচরে শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তানজিন। পরে, পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এস.আই) মাহবুব বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পরে, দরজার খিল ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করি।’ স্থানীয় ইউ.পি সদস্য হানিফ জানান, ‘মেয়েটি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। মানসিক যন্ত্রণা থেকে অাত্মহত্যা করে থাকতে পারে।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) অাবু ইউছুফ মিয়া জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় সাধারণ অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, গত ২৯ জুলাই মুরাদের সাথে সামাজিকভাবে বিবাহ বন্ধনে অাবদ্ধ হয় তানজিন। বিয়ের মাত্র আড়াই মাসের মাথায় গলায় ফাঁস লাগিয়ে অাত্মহত্যা করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

এক রাত পর শিশু সন্তানসহ কারামুক্ত হলেন সেই মহিলা লীগ নেত্রী

ফটিকছড়িতে ফাঁসিতে ঝুলে নববধুর অাত্মহত্যা

আপডেট সময় ১০:৪৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭