ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কায়রোয় অগ্নিকাণ্ডে শ্বাসরোধ হয়ে বাংলাদেশির মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিসরের রাজধানী কায়রোর মার্গ এলাকার খানকা নামক স্থানে বাংলাদেশি মালিকানাধীন এক সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে একজন বাংলাদেশিসহ তিনজন মারা গেছেন। অগ্নিকাণ্ডে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গত বৃহস্পতিবার (১৩ জুলাই) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোর ৫টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান।

ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে কারখানার দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা কারখানার ভেতর থেকে মৃত অবস্থায় তিনজনকে উদ্ধার করে। কর্মীরা জানান, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে এই তিনজনের মৃত্যু হয়েছে।

মৃত বাংলাদেশির নাম মাওলানা নুর মোহাম্মদ। তিনি কোরআনে হাফেজ ও ঢাকার মিরপুর এলাকার একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। কারখানার মালিকের নাম বাচ্চু। তার বাড়ি ফরিদপুরে।

তবে এই অগ্নিকাণ্ড নিয়ে প্রবাসীদের মনে কিছুটা সন্দেহের সৃষ্টি হয়েছে। মাওলানা নুর মোহাম্মদ ওই কারখানায় কাজ করতেন না। তিনি ওই কারখানায় রাতে কেন ছিলেন সে প্রশ্নের উত্তর কেউ দিতে পারেননি। এদিকে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে মিসরীয় পুলিশ মালিক বাচ্চুকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ফলে এ বিষয়ে তার কাছ থেকে কোনো বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কায়রোয় অগ্নিকাণ্ডে শ্বাসরোধ হয়ে বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ০২:০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭