ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

পাকিস্তানের কাছে হেরে কাভা ভলিবলে রানার্সআপ বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। ফাইনালে শক্তিশালী পাকিস্তানের কাছে সরাসরি ৩-০ সেটে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ।

বুধবার ইসলামাবাদে অনুষ্ঠিত ফাইনালে ২৫-২০, ২৫-১৬ ও ২৫-২০ পয়েন্টে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে স্বাগতিক পাকিস্তান। এর আগে রাউন্ড রবিন পর্বেও একই ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছিল তারা।

ফাইনালের প্রথম সেটে একপর্যায়ে ৭-৭ সমতায় ছিল দুই দল। তবে এরপর ধারাবাহিক আক্রমণ ও নিখুঁত স্পাইকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান এবং ২৫-২০ পয়েন্টে সেট জিতে এগিয়ে যায়।

দ্বিতীয় সেটে শুরুটা দারুণ করে বাংলাদেশ। একপর্যায়ে ১০-৯ পয়েন্টে এগিয়েও যায় হরসিত-সিফাতরা। কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি দল। শেষ পর্যন্ত ২৫-১৬ পয়েন্টে সেট জিতে শিরোপার আরও কাছে পৌঁছে যায় পাকিস্তান।

তৃতীয় সেটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে কোর্টে নামে বাংলাদেশ। লড়াই করলেও শেষ পর্যন্ত ২৫-২০ পয়েন্টে হেরে ম্যাচ ও শিরোপা দুটিই হাতছাড়া করে তারা।

টুর্নামেন্টে সাত ম্যাচে পাঁচ জয় ও দুটি হার নিয়ে আসর শেষ করেছে বাংলাদেশ। রাউন্ড রবিন পর্বে উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে হারানোর পাশাপাশি সেমিফাইনালে উজবেকিস্তানকে ৩-০ সেটে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছিল দলটি। তবে শিরোপা লড়াইয়ে পাকিস্তানের বাধা পেরোতে পারেনি বাংলাদেশের ভলিবলাররা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের কাছে হেরে কাভা ভলিবলে রানার্সআপ বাংলাদেশ

আপডেট সময় ০৫:৫০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬