ঢাকা ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আছিয়া-রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ খুলনায় নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষা ব্যয় তলানিতে, দারিদ্র্যে নতুন রেকর্ড পাকিস্তানের বাড়িতে মিলল মা-মেয়ের লাশ, আহত ৫ বছরের শিশু আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের ভারতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা শিক্ষকদের অবসর সুবিধা দিতে শিক্ষামন্ত্রীর নতুন উদ্যোগ ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর

চট্টগ্রামে বন্দুকযুদ্ধে নিহত ১, ব্যাগের ভেতর ২ লাখ ইয়াবা

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের আইস ফ্যাক্টরি রোডে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক মাদক বিক্রেতার মৃত্যুর তথ্য দিয়েছে র‌্যাব। বৃহস্পতিবার রাত ২টার দিকে আইস ফ্যাক্টরি রোডের বরিশাল কলোনিতে একটি মাদ্রাসার সামনের রাস্তায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি ব্যাগে দুই লাখ ইয়াবা, দুটি বিদেশি পিস্তল ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করার কথা বলছেন র‌্যাব-৭ এ দায়িত্বরত এএসপি মিমতানুর রহমান।

মিমতানুর রহমান বলেন, মাদক বিক্রেতাদের অবস্থানের খবর পেয়ে র‌্যাবের একটি দল রাতে সেখানে অভিযানে যায়। নিহতের মানিব্যাগে থাকা পরিচয়পত্র থেকে র‌্যাব জানতে পারে, তার নাম মোহাম্মদ হোসেন, বয়স ৪২। বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।

তিনি বলেন, “র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা গুলি করে। তখন আত্মরক্ষার জন্য র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। কিছু সময় পর গোলাগুলি থামলে একজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।” এ ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আছিয়া-রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল

চট্টগ্রামে বন্দুকযুদ্ধে নিহত ১, ব্যাগের ভেতর ২ লাখ ইয়াবা

আপডেট সময় ১০:২৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭