ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

আর্জেন্টিনার বিপক্ষে এম্বোলোর লাল কার্ড ছিল ভুল, স্বীকারোক্তি আইএফএবির

আকাশ স্পোর্টস ডেস্ক:

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনালে ভিএআরের ভুল প্রয়োগে সুবিধা পেয়েছিল আর্জেন্টিনা। বিশ্ব ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) ম্যাচটি পর্যালোচনা করে এমনটাই জানিয়েছে।

বিশ্বকাপ শেষ হওয়ার নয় দিন পর প্রকাশিত পর্যালোচনায় আইএফএবি স্বীকার করেছে, ম্যাচটিতে ভিএআরের মাধ্যমে ‘মিসটেকেন আইডেন্টিটি’ (ভুল খেলোয়াড়কে শাস্তি দেওয়া) ধারার প্রয়োগ নিয়ম অনুযায়ী হয়নি। সংস্থাটি জানিয়েছে, এই ধারা কেবল ভুল খেলোয়াড়কে শনাক্ত করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে, কোনো অপরাধের ধরন পরিবর্তন বা নতুন অপরাধ নির্ধারণের জন্য নয়।

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড ১-১ সমতা ফেরানোর কিছুক্ষণ পর আর্জেন্টিনার লিয়েন্দ্রো পারেদেসকে প্রথমে হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিএআর পর্যালোচনায় দেখা যায়, পারেদেসের পায়ের স্পর্শ পাননি সুইস ফরোয়ার্ড ব্রিল এম্বোলো। এরপর পারেদেসের কার্ড বাতিল করে সিমুলেশন বা ডাইভ দেওয়ার অভিযোগে এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়।

আইএফএবির সর্বশেষ ব্যাখ্যা অনুযায়ী, ওই সিদ্ধান্ত নিয়মসঙ্গত ছিল না। ফলে এম্বোলোর লাল কার্ড পাওয়ার কথা ছিল না। ম্যাচে ১০ জনের দলে পরিণত হওয়া সুইজারল্যান্ড শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হেরে বিদায় নেয়, আর সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা।

একই ধরনের ঘটনা ঘটেছিল গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচেও। সে ম্যাচে যুক্তরাষ্ট্রের টিম রিমকে প্রথমে হলুদ কার্ড দেখানো হলেও ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলে প্যারাগুয়ের মিগেল আলমিরনকে সিমুলেশনের অভিযোগে সতর্ক করা হয়। আইএফএবি জানিয়েছে, সেখানেও একই নিয়মের ভুল প্রয়োগ হয়েছিল।

পর্যালোচনার পর আইএফএবি স্পষ্ট করেছে, ভবিষ্যতে ‘মিসটেকেন আইডেন্টিটি’ ধারা ব্যবহার করে কোনো ফাউলের সিদ্ধান্ত বদলে সিমুলেশন বা অন্য কোনো অপরাধে রূপান্তর করা যাবে না। এই ধারা শুধুমাত্র তখনই প্রযোজ্য হবে, যখন রেফারি ভুল খেলোয়াড়কে শাস্তি দিয়েছেন।

আইএফএবি জানিয়েছে, ভিএআর প্রোটোকলের এ অংশটি আরও বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। সেই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সিমুলেশন সংক্রান্ত ঘটনায় ‘মিসটেকেন আইডেন্টিটি’ ধারা ব্যবহার করা যাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

আর্জেন্টিনার বিপক্ষে এম্বোলোর লাল কার্ড ছিল ভুল, স্বীকারোক্তি আইএফএবির

আপডেট সময় ০৮:০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬