ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৪৪ বছর বয়সে মারা গেলেন স্প্যানিশ সাবেক ফুটবলার

আকাশ স্পোর্টস ডেস্ক:

দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্পেনের সাবেক ফুটবলার বোরহা ফেরের। মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্প্যানিশ ফুটবল অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।

বোরহা ফেরেরের মৃত্যুতে শোক জানিয়েছে স্পেনের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদ। ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে সাবেক এই ফুটবলারের অবদান, পেশাদারিত্ব এবং রিয়াল মাদ্রিদের সঙ্গে তার স্মৃতি তুলে ধরা হয়।

রিয়াল মাদ্রিদের সভাপতি ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ২০০২-২০০৩ মৌসুমে ক্লাবের ‘বি’ দল রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার হয়ে খেলা বোরহা ফেরেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ক্লাব।

বিবৃতিতে আরও বলা হয়, রিয়াল মাদ্রিদ তার পরিবার, সতীর্থ এবং ঘনিষ্ঠজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। মাত্র ৪৪ বছর বয়সে তার চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক।

ক্যারিয়ারে স্পেনের ঘরোয়া ফুটবলের নিচের সারির লিগগুলোতে পরিচিত মুখ ছিলেন ফেরের। রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার পাশাপাশি খেরেজসহ বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন তিনি। প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে স্থানীয় ফুটবলে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন এই মিডফিল্ডার।

তবে দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগতে থাকায় অল্প বয়সেই পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়াতে বাধ্য হন বোরহা ফেরের। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করছেন সাবেক সতীর্থ, ক্লাব কর্মকর্তা ও স্প্যানিশ ফুটবলপ্রেমীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৪৪ বছর বয়সে মারা গেলেন স্প্যানিশ সাবেক ফুটবলার

আপডেট সময় ০৬:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬