ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উজবেকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দাপুটে পারফরম্যান্সে উজবেকিস্তানকে সরাসরি তিন সেটে হারিয়ে কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত টুর্নামেন্টের সেমিফাইনালে মঙ্গলবার ৩-০ সেটের জয়ে শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গেল লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সাময়িক উত্তেজনা তৈরি হলেও রেফারির হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়। তবে পুরো ম্যাচে আধিপত্য ছিল বাংলাদেশেরই।

সেমিফাইনালের শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। প্রথম সেটে হরসিত, সুজন ও মাসুদদের দুর্দান্ত নৈপুণ্যে ২৫-২১ পয়েন্টে এগিয়ে যায় দল। দ্বিতীয় সেটেও একই ধারাবাহিকতা ধরে রেখে ২৫-২০ ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ।

ম্যাচে টিকে থাকতে তৃতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে উজবেকিস্তান। শুরুর দিকে কিছুটা প্রতিরোধ গড়লেও সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের আক্রমণের সামনে তা ভেঙে পড়ে। একের পর এক পয়েন্ট তুলে নিয়ে ২৫-১৯ ব্যবধানে সেট জিতে ৩-০ ব্যবধানে ম্যাচ নিশ্চিত করে ফাইনালের টিকিট কেটে নেয় বাংলাদেশ।

চলতি আসরে এটি বাংলাদেশের পঞ্চম জয়। রাউন্ড রবিন পর্বে পাঁচ ম্যাচের মধ্যে কেবল স্বাগতিক পাকিস্তানের কাছে ৩-০ সেটে হেরেছিল দল। অন্যদিকে উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়েছিল বাংলাদেশ। তবে এবার সেমিফাইনালে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি তারা।

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হবে স্বাগতিক পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল। শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে বুধবার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উজবেকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

আপডেট সময় ০৪:১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬