ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ দূতাবাসের সেবা পেলেন ৩০ হাজার প্রবাসী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ায় গত এক সপ্তাহে ৩০ হাজার প্রবাসীকে সেবা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। দেশটির অভিবাসন বিভাগের চলমান সাঁড়াশি অভিযানে প্রতিদিন দূতাবাসে হাজার হাজার প্রবাসীর ভিড় করছেন। শনিবার ও রোববার দু’দিনব্যাপী জহুর বারু সরকার নিয়ন্ত্রিত অগ্রণী রেমিটেন্স হাউসে চলছে কন্স্যুলার সেবা। দূতাবাস ছাড়া দেশটির প্রত্যেকটি প্রদেশে গত এক বছর ধরে চলছে কন্স্যুলার সেবা। শুধু জহুর বারুতেই নয় পেনাং, মালাক্কা, ক্যামেরুন হাইল্যান্ডসহ প্রতিটি প্রদেশে ছুটির দিন (শনি ও রোববার) প্রবাসীদের সেবা দিয়ে চলেছে। এ দুই দিন মালয়েশিয়ার সরকারি অফিস আদালত বন্ধ থাকলেও হাই কমিশন প্রবাসীদের সেবা দিয়ে যাচ্ছে।

এ দিকে দূতাবাস সকল প্রবাসীদের কন্স্যুলার সেবা নিশ্চিত করতে প্রতিটি প্রদেশের ন্যায় জহুর প্রদেশে প্রতি মাসের ৩য় সপ্তাহের শনি ও রোববার এবং পেনাংয়ে প্রতি মাসের প্রথম সপ্তাহের শনিবার পেনাং জর্জ টাউন বিশপ স্ট্রিট দূতাবাসের কন্স্যুলেট অফিসে এবং রোববার পেনাং বুকিত মারতাজাম অগ্রণী রেমিটেন্স হাউজে কন্স্যুলার সেবা দেয়া হবে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।এ বিষয়ে শুক্রবার হাই কমিশনার মুহ. শহীদুল ইসলাম বলেন, কোনোভাবেই দালালদের হাইকমিশনে ঘেঁষতে দেয়া হচ্ছে না। সিরিয়াল অনুযায়ী ডিজিটাল পাসপোর্ট তৈরি এবং নবায়ন থেকে শুরু করে সবই হচ্ছে নিয়ম মোতাবেক।

হাইকমিশনের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী শ্রমিকবান্ধব হওয়ায় প্রবাসীরা দ্রুত সেবা পাচ্ছেন।
তিনি আরও বলেন, দূর-দূরান্ত থেকে আসা শ্রমিকরা কোনো ধরনের দালাল ছাড়াই তাদের কাজ অল্প সময়ে শেষ করে চলে যেতে পারেন, ইতোমধ্যে সে উদ্যোগ নেয়া হয়েছে। ১৫ জুলাই শনিবার জহুর বারু কন্স্যুলার সেবা নিতে অগ্রণী রেমিটেন্স হাউজে শত শত প্রবাসীদের ভিড় দেখা গেছে। সবার কাছে পাসপোর্ট পৌঁছাতে দূতাবাসের মিনিস্টার পলিটিক্যাল মো. রাইছ হাসান সারোয়ারের নেতৃত্বে চলছে কন্স্যুলার সেবা।

কন্স্যুলার সেবা নিতে আসা শত শত প্রবাসীদের উদ্দেশ্যে মিনিস্টার পলিটিক্যাল রইছ হাসান সারোয়ার বলেন, আপনারা দালালদের স্মরণাপন্ন হবেন না। আপনাদের সেবা দিতে দূতাবাস সর্বদা কাজ করছে। আপনাদের যত বড় সমস্যাই হোক না কেন আমাদের বলেন। দূতাবাসের কর্মকর্তারা সমস্যা সমাধান করে দেবেন। শনিবার সকাল সাড়ে ৯টায় জহুর বারু অগ্রণী রেমিটেন্স হাউসে দিনব্যাপী শুরু হওয়া কন্স্যুলার সেবা চলবে রোববার পর্যন্ত। প্রবাসীদের আবেদন জমা দেয়া এবং ডিজিটাল পাসপোর্ট বিতরণে রয়েছেন দূতাবাসের পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মো. মশিউর রহমান তালুকদার।

এ ছাড়া আরও রয়েছেন, প্রশাসনিক কর্মকর্তা সোহরাব হোসেন, তারিক আহমেদ, দূতাবাসের পাসপোর্ট শাখার অফিস সহকারী শুশান্ত সরকার, আরিফুল ইসলাম, সিকিউরিটি শামছুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

বট কী ও কীভাবে কাজ করে?

বাংলাদেশ দূতাবাসের সেবা পেলেন ৩০ হাজার প্রবাসী

আপডেট সময় ০২:০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭