ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর ক্যান্টনমেন্টের মানিকদির আমতলা এলাকায় আব্দুল করিম নামে এইচএসসি পরীক্ষার্থী এক তরুণকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তবে কী কারণে, কে বা কারা গুলি ছুড়েছে তা জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, দুই পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। তারা এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।

আহত শিক্ষার্থীর বাবা রফিকুল ইসলাম হাসপাতালে জানান, রাতে বাসার সামনে এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন করিম। তখন হঠাৎ দুই-তিনজন ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে করিমের দুই পায়ে দুটি গুলি লাগে।

তিনি জানান, খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান তারা। এরপর সেখান থেকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি

আপডেট সময় ১১:১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬