ঢাকা ১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

ঢাকা মেডিকেল চত্বর থেকে ২ ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে দুই ভবঘুরে নারীর মৃত্যু হয়েছে। তাদের বয়স হবে আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগের পাশ থেকে দুই নারীকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই দুই নারী অসুস্থ হয়ে জরুরি বিভাগের পাশে পড়ে ছিলেন। পথচারীরা দেখতে পেয়ে ক্যাম্পে খবর দেয়। এরপর জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলীর সহায়তায় ওই দুই নারীকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই দুই নারী ভবঘুরে প্রকৃতির। হাসপাতাল চত্বরে ঘোরাফেরা করতেন। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ঢাকা মেডিকেল চত্বর থেকে ২ ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:১০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬