ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা!

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে স্থাপিত যৌথবাহিনীর অস্থায়ী ক্যাম্পে ব্যবহৃত পানিতে বিষ মিশিয়েছে দুর্বৃত্তরা। রোববার সকালে ক্যাম্পে থাকা সদস্যরা পানি ব্যবহার করতে গিয়ে তীব্র বিষাক্ত দুর্গন্ধ ও অস্বাভাবিক ফেনা দেখতে পান।

তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সব সদস্যকে ওই পানি ব্যবহার থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পানির নমুনা সংগ্রহ করে এবং পানির সরবরাহ লাইনের একটি অংশ থেকে বিষের খালি কৌটা উদ্ধার করে। সময়মতো বিষয়টি বুঝতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ভূমিদস্যু ও সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। চলতি বছরের শুরুতে সেখানে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‌্যাব-৭-এর উপসহকারী পরিচালক (ডিএডি) মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। এরপর সেখানে অস্থায়ী যৌথবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছে।

এলাকাটি সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন। এসব অভিযান ব্যাহত করতে সন্ত্রাসীদের একটি বাহিনী বিভিন্ন সময় নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

এরই মধ্যে অস্থায়ী ক্যাম্পে হামলা, গুলিবর্ষণ এবং স্থাপনা ভাঙচুরের ঘটনাও ঘটেছে। যৌথ বাহিনীর সদস্যদের এলাকা থেকে সরিয়ে দিতেই পানির সঙ্গে বিষ মেশানো হয়েছে বলে প্রশাসনের ধারণা।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ক্যাম্পে দায়িত্বরত পানির মোটর অপারেটর সকালে গিয়ে দেখতে পান পানিতে সাদা ফেনা ও তীব্র দুর্গন্ধ। বিষয়টি জানানোর পর তাৎক্ষণিভাবে ওই পানি ব্যবহার না করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে কোনো সদস্য অসুস্থ হননি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা!

আপডেট সময় ১১:২০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬