ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খেলোয়াড়দের সংঘর্ষ থামাতে গিয়ে মাথায় আঘাত নিয়ে মাঠ ছাড়লেন নারী রেফারি

আকাশ স্পোর্টস ডেস্ক:  

শনিবার ফরাসি ক্লাব মেৎজ ও নেদারল্যান্ডসের ফরচুনা সিতার্দের একটি প্রীতি ম্যাচে দুই দলের খেলোয়াড়দের সংঘর্ষ থামাতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন নারী রেফারি মাথিলদে দেমোঁসে। এতে তিনি কনকাশনেও (মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা) আক্রান্ত হন।

ফ্রান্সের পূর্বাঞ্চলের ফরবাখের শ্লসবের্গ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। নতুন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে মুখোমুখি হয়েছিল দুই দল। সংঘর্ষের সময় খেলোয়াড়দের ধাক্কায় মাটিতে পড়ে যান দেমোঁসে। পরে তিনি আর দায়িত্ব পালন করতে পারেননি।

৩-১ গোলে হেরে যাওয়া ফরচুনা সিতার্দ তাদের ওয়েবসাইটের ম্যাচ প্রতিবেদনে ঘটনাটিকে ‘ব্যতিক্রমী একটি মুহূর্ত’ বলে উল্লেখ করলেও এ বিষয়ে বিশেষ কোনো মন্তব্য করেনি। অন্যদিকে মেৎজ তাদের ওয়েবসাইটের ম্যাচ প্রতিবেদনে ঘটনাটির কোনো উল্লেখই করেনি।

এ ঘটনার সূত্রপাত ম্যাচের ৪০তম মিনিটে। জার্সি টানাটানিকে কেন্দ্র করে দুই দলের দুই খেলোয়াড় মুখোমুখি হন। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর দুই দলের আরও কয়েকজন খেলোয়াড় সেখানে জড়িয়ে পড়েন।

পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যান রেফারি দেমোঁসে, তবে খেলোয়াড়দের ধাক্কাধাক্কির মধ্যে পড়ে তিনি এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সেই দৃশ্য দেখা গেছে। ঘটনাটি ঘটে মাঠের যে জায়গায়, ঠিক তার পাশেই বড় করে লেখা ছিল—‘রেফারিকে সম্মান করুন’।

দেমোঁসে কয়েক মিনিট মাঠেই পড়েছিলেন। এ সময় তিনি নিজের হাত ধরে ছিলেন। তার শারীরিক অবস্থা দেখতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহকারী রেফারি, নিরাপত্তাকর্মী ও চিকিৎসাকর্মীরা দ্রুত মাঠে ছুটে আসেন।

২৬ বছর বয়সি দেমোঁসে খেলা আবার শুরু হলে সহকারী রেফারির দায়িত্বে ফিরেছিলেন। তবে বিরতির সময় তিনি মাঠ ছেড়ে যান। পরে তার জায়গায় অন্য একজন সহকারী রেফারি দায়িত্ব নেন। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি কনকাশনে (মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা) আক্রান্ত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খেলোয়াড়দের সংঘর্ষ থামাতে গিয়ে মাথায় আঘাত নিয়ে মাঠ ছাড়লেন নারী রেফারি

আপডেট সময় ১০:৩০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬