ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্বরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তি নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাসটি মহাখালী থেকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের ওয়ালে ধাক্কা মারে। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন কয়েকজন। তাদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালেই ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। হাসপাতাল গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমটি ভেঙে গেছে।

ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার এসআই মানিক গণমাধ্যমকে জানান, আমরা প্রায় ৪০ মিনিট আগে খবর পেয়েছি। একজন মারা গেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। তবে আহতের সংখ্যা জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা কাজ করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

আপডেট সময় ০৯:০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬