ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক

আকাশ জাতীয় ডেস্ক: 

জনকল্যাণে কথা কম, কাজ বেশি- এই নীতিতে সিটি করপোরেশন কাজ করে যাবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, মানুষ যেন আবারও বিএনপির প্রতি আস্থা রাখতে পারে সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

রবিবার ঢাকা-১৮ আসনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থার সংস্কারকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

প্রশাসক জানান, টানা কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে উন্নয়নকাজে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি নিজে এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সরেজমিনে এলাকা পরিদর্শন করেছেন।

তিনি বলেন, সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত উন্নয়নকাজ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

পরিদর্শনকালে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক

আপডেট সময় ০৮:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬