ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মিরপুরের ১৩ নম্বর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান রয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৩ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনের মধ্যে হাফিজুর রহমান চিকিৎসাধীন রয়েছেন। অন্য গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় এক বাসিন্দা জানান, রাতে হাফিজুর রহমানসহ ৭ থেকে ৮ জন এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিনজন অস্ত্রধারী এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে হাফিজুর রহমানের শরীরে দুটি গুলি লাগে এবং ইউসুফ আলীর বুকে গুলি বিদ্ধ হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন অস্ত্রধারী সন্দেহে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গোলাগুলির ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

আপডেট সময় ১১:৫৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬