ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি ছাতার ভেতর থেকে বোমা সদৃশ্য এ বস্তু উদ্ধার করা হয়। পরে সেটি নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল। নিষ্ক্রিয় করার সময় শব্দ হলে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রাস্তার উভয়পাশে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল।

ডিএমপি সূত্র জানায়, মতিঝিল মেট্রো স্টেশনের নিচের সড়কে একটি ছাতার ভেতরে বোমা সদৃশ বস্তু দেখে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ সদস্যরা গিয়ে এলাকাটি ঘিরে রাখেন। ডিএমপির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী বলেন, উদ্ধার করা বোমাটি আইএডি প্রকৃতির। পরে সেটি সেখান থেকে সরিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। ছাতার ভেতরে কে বা কারা বোমা রেখেছে, তাদের শনাক্ত করতে পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে আশপাশের লোকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দৌড়ে দূরে চলে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার

আপডেট সময় ০৯:৫০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬