ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার(২২ জুলাই) রাতে নগরীর হালিশহর এলাকা থেকে র‌্যাব-৭ এর একটি দল তাকে আটকের পর চান্দগাঁও থানায় হস্তান্তর করে।

গ্রেফতার আফতাব মজুমদার সংগঠনের চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য। তিনি নগরীর খুলশি থানার ওয়্যারলেস মুরগী ফার্ম এলাকার বাসিন্দা।

জানা গেছে, এক কলেজ ছাত্রী গত ১৯ জুলাই আফতাব মজুমদারের বিরুদ্ধে নগরীর চান্দগাঁও থানায় মামলটি করেন।চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জসিম উদ্দিন বলেন, ধর্ষণের অভিযোগে দায়ের মামলায় আফতাব মজুমদার নামের এক এনসিপি নেতাকে আটক করে র‌্যাব থানায় সোপর্দ করেছে। এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আমরা আদালতে পাঠিয়ে দিয়েছি।

মামলরার এজাহারে বলা হয়েছে, কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে চট্টগ্রামের একটি বেসরকারি কলেজে পড়া ওই ছাত্রীর সঙ্গে আফতাবের পরিচয় হয়। পরে বিয়ের আশ্বাস দিয়ে তিনি তরুণীকে নগরীর একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর আফতাব ওই তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এরপর তরুণী থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপি চট্টগ্রাম মহানগরের প্রচারবিষয়ক সম্পাদক রিদওয়ান হৃদয় বলেন, আফতাব এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির একজন সদস্য। তিনি বিবাহিত। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কেন্দ্র কঠোর অবস্থানে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেফতার

আপডেট সময় ০৪:৪০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬