ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমেরিকায় ঈদুল আজহা উদযাপিত, বাংলাদেশিদের সঙ্গে নামাজ আদায় করলেন জোহরান মামদানি নাহিদ-আসিফ-মাহফুজ নতুন বন্দোবস্ত তৈরিতে ব্যর্থ হয়েছে: ফরহাদ মজহার ১ জুন থেকে রামিসা হত্যাকাণ্ডের বিচারকাজ শুরু হবে: আইনমন্ত্রী ম্যাচ ফিক্সিংকে ফৌজদারি অপরাধ হিসেবে পরিণত করতে চায় বিসিবি আড়াইহাজারে মস্তকবিহীন মরদেহ উদ্ধার: বিদেশ থেকে আনা হলো মূল পরিকল্পনাকারীকে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা খসড়া: হরমুজে ফিরছে বাণিজ্যিক জাহাজ, সরছে মার্কিন অবরোধ আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: সমাজকল্যাণমন্ত্রী ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

লৌহজংয়ে জেলেদের হামলায় আহত ৩ মৎস্য কর্মকর্তা

অাকাশ জাতীয় ডেস্ক:

পদ্মা নদীর লৌহজং অংশে অভিযান চালাতে গিয়ে জেলেদের হামলায় আহত হয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তারা। মা ইলিশ শিকার বন্ধের অভিযান পরিচালনা করতে গিয়ে বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় জেলেদের হামলায় আহত হন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, সহকারি মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার ও সম্প্রসারণ কর্মকর্তা রাসেল মোল্লা। আহতদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। ঘটনার খবর পেয়ে মৎস্য বিভাগের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদসহ উধ্বতন কর্মকর্তারা ছুটে আসেন।

সহকারি মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার জানান, ভোর রাত তিনটার দিকে পদ্মা নদীতে ট্রলার ও স্পিডবোটে করে অভিযান শুরু করে উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা, মাওয়া কোষ্টগার্ড ও লৌহজংয়ের পুলিশ সদস্যরা। এসময় পদ্মা নদীর একটি চরে ট্রলার থামিয়ে জেলেদের উপস্থিতি টের পেয়ে অভিযান চালনা করা হয়। ইলিশসহ ১০-১৫ জন জেলে সেখানে অবস্থান করছিল। ইলিশ ও জেলেদের আটক করার প্রস্তুতিকালে আশেপাশে থেকে শতাধিক জেলে চড়াও হতে থাকে। এক পর্যায়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার মাথায় আঘাত করে এবং ইট পাটকেল ছুড়তে শুরু করে জেলেরা। এসময় আমিসহ সম্প্রসারণ কর্মকর্তা রাসেল মোল্লা পায়ে ও পিঠে আঘাতপ্রাপ্ত হন। এসময় পুলিশ সদস্যরা ফায়ারিং করলে জেলেরা পিছপা হয় এবং আমরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি।

মাওয়া নৌ-পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক শরোজিৎ কুমার ঘোষ জানান, এই ঘটনায় লৌহজং থানা পুলিশের ৮ সদস্য আট রাউন্ড এবং মাওয়া নৌ-পুলিশের ৪ সদস্য চার রাউন্ড গুলি করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমেরিকায় ঈদুল আজহা উদযাপিত, বাংলাদেশিদের সঙ্গে নামাজ আদায় করলেন জোহরান মামদানি

লৌহজংয়ে জেলেদের হামলায় আহত ৩ মৎস্য কর্মকর্তা

আপডেট সময় ০৯:১৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭