ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার বাসায় শাহিদা বেগম (৬৮) নামে এক বৃদ্ধাকে হত্যা করে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে বহুতল ভবনের সাতলার একটি ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়। পুলিশের প্রাথমিকভাবে ধারণা, ডাকাতি ও লুটপাটের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে।

নিহতের স্বজনরা জানান, শাহিদা বেগমের দুই ছেলে ও এক মেয়ে। একমাত্র ছেলে বিল্লাল হোসেন মালয়েশিয়াপ্রবাসী। পুত্রবধূ শারমিন আক্তার এবং দুই শিশু নাতনিকে নিয়ে শাহিদা নিজেদের ফ্ল্যাটে বাস করতেন। গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীতলাই এলাকায়।

শারমিন আক্তারের ভাই শামিম হোসেন জানান, শারমিন দাঁতের চিকিৎসক। দনিয়ায় তার চেম্বার রয়েছে। প্রতিদিন বিকেলে তিনি চেম্বারে যান আর রাত ৯টা থেকে ১০টার মধ্যে বাসায় ফেরেন। শনিবার বিকেলে ছয় বছর বয়সী বড় মেয়ে ফারিস্তাকে নিয়ে শারমিন চেম্বারে যান। দুই বছরের ছোট মেয়ে ফাইজাকে দাদি শাহিদা বেগমের সঙ্গে বাসায় ছিল। রাত সোয়া ৯টার দিকে শারমিন বাসায় ফিরে দেখেন, ফ্ল্যাটের প্রধান দরজা বাইরে থেকে লাগানো। তিনি দরজা খুলে ভেতরে প্রবেশ করে শাশুড়িকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পাশের কক্ষে দুই বছরের মেয়েটি কাঁদছিল। দুর্বৃত্তরা তার কোনো ক্ষতি করেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশের আলামত সংগ্রহের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও উপস্থিত হন ঘটনাস্থলে।

শামিম জানান, বাসার আলমারি ভাঙা। আলমারির মধ্যে থেকে পুলিশ একটি শাবল ও ভাঙা কেঁচি উদ্ধার করেছে। ধারণা, দুর্বৃত্তরা সেগুলো নিয়ে এসেছিল। বাসা থেকে স্বর্ণের চেইন, আংটি ও কানের দুল এবং নগদ ৫-৬ হাজার টাকা লুট হয়েছে।

পুলিশ জানায়, সাততলা ভবনটির নির্মাণকাজ পুরোপুরি শেষ হয়নি। এরপরও অনেকেই ফ্ল্যাটে উঠে বসবাস শুরু করেছেন। সাততলার একটি ফ্ল্যাটের কাজ চলমান।

যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, দুর্বৃত্তরা বৃদ্ধার গলার ডান দিক থেকে ধারালো চাকু দিয়ে আঘাত করেছে। গলার ভেতরে ক্ষত হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। দুর্বৃত্তরা ঘরের জিনিসপত্র এলোমেলো করে লুটপাট চালায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আজ রোববার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি।

ওসি আরও বলেন, সাততলা ভবনে সিসি ক্যামেরা স্থাপন করা নেই। আশপাশের ভবনের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখা হচ্ছে। ইতোমধ্যে পুলিশের একাধিক টিম অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

আপডেট সময় ০৭:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬