ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার স্পেনে ভয়াবহ দাবানল : মৃত বেড়ে ১২, তাপপ্রবাহে বাড়ছে ইউরোপজুড়ে বিপর্যয় পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭ রাজধানীতে গোডাউনে বিস্ফোরণ, ব্যবসায়ী নিহত বন্যাকবলিত চট্টগ্রামে জামায়াত আমির, দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ আমাকে থামাতে হলে হত্যা করতে হবে: মমতা রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত কক্সবাজারে বন্যায় ৪০টি ইউনিয়ন প্লাবিত, সর্বোচ্চ সতর্কতা জারি বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ

রাজধানীতে গোডাউনে বিস্ফোরণ, ব্যবসায়ী নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর বংশালে একটি মোটরসাইকেলের পার্টসের গোডাউনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দেয়ালচাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের মামাতো ভাই নাজমুল (৩৩) গুরুতর আহত ও দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বংশালের মুকিম বাজার এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুকিম বাজার জামে মসজিদের পাশে একটি তিনতলা ভবনের নিচতলায় ‘বাইক পার্টস সেন্টার’ নামক দোকানের গোডাউন অবস্থিত। ওই ভবনেরই তৃতীয় তলায় পরিবার নিয়ে থাকতেন ব্যবসায়ী দেলোয়ার হোসেন। ভোর সাড়ে ৪টার দিকে গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখে দেলোয়ার ও তার ভাই নাজমুল নিচে নেমে আসেন। তারা নিচে পৌঁছানো মাত্রই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পুরো গোডাউনে আগুন ধরে যায়। বিস্ফোরণের তীব্রতায় নিচতলার দেয়ালের একটি বড় অংশ ভেঙে ব্যবসায়ী দেলোয়ারের মাথায় পড়ে এবং তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। একই সময়ে তার ভাই নাজমুলও গুরুতর আহত ও দগ্ধ হন।

উদ্ধারকারী হামিদুল জানান, ‘আমি পাশের একটি গলিতে থাকি এবং ওই দোকানেই কাজ করি। ভোরে আকাশে ধোঁয়া দেখে এগিয়ে এসে দেখি আমাদের মালিকের গোডাউনেই আগুন লেগেছে। ধারণা করা হচ্ছে, গোডাউনের ভেতর দিয়ে যাওয়া গ্যাসলাইন লিকেজ হয়ে জমে থাকা গ্যাস থেকে এ ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।’

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করেন। পরে সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নাজমুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে।

নিহত দেলোয়ার হোসেন একজন আমদানিকারক। তিনি ‘বাইক পার্টস সেন্টার’ দোকানের মালিক ছিলেন। তার গ্রামের বাড়ি যশোরের বেনাপোল এলাকায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ব্যবসায়ীর লাশ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প

রাজধানীতে গোডাউনে বিস্ফোরণ, ব্যবসায়ী নিহত

আপডেট সময় ১২:৪০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬