ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রয়েছে : এডিবি আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী সায়েদাবাদ বাস টার্মিনালকে দখলমুক্ত করে সুশৃঙ্খল করা হবে : ডিএসসিসি প্রশাসক ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে : প্রধানমন্ত্রী দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবার পরিধি বাড়ানো হবে : স্বাস্থ্যমন্ত্রী বান্দরবানে পাহাড়ধসে দুই পরিবারের ৫ জন নিহত এমপি হিসেবে শপথ নিতে পারবেন সারোয়ার আলমগীর, হাইকোর্টের রায় বেসরকারি বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ও শিশু সন্তানকে গলা কেটে হত্যা করেছে স্বামী এহেতাসামুল হক। এ ঘটনায় তার আরেক সন্তান আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর থেকেই ঘাতক রোহিঙ্গা স্বামী পলাতক রয়েছেন।

নিহতরা হলেন, কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের এহেতাসামুল হকের স্ত্রী শহীদ নুর সুফিয়া (৩০) ও তার সন্তান মোহাম্মদ শামীম (৫)। এ ঘটনায় তার বড় সন্তান মো. আফছার বাপ্পীও (১৪) আহত হয়ে চিকিৎসাধীন।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ হোসেন জানান, বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি/৬ ব্লকে পারিবারিক কলহের জেরে এহেতাসামুল হক (৩৭) ও তার স্ত্রী শহীদ নুর সুফিয়ার মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে এহেতেসামুল হক ধারালো দা দিয়ে তার স্ত্রী এবং দুই ছেলে শামীম ও বাপ্পীকে কুপিয়ে ও গলা কেটে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলে স্ত্রী সুফিয়া এবং ছোট ছেলে শামীম নিহত হয়।

গুরুতর আহত অবস্থায় বড় ছেলে মোহাম্মদ আফছার ওরফে বাপ্পীকে প্রতিবেশীদের সহায়তায় কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর অভিযুক্ত এহেতেসামুল হক পালিয়ে যান।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের দুই সদস্য নিহত হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রয়েছে : এডিবি

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা

আপডেট সময় ১১:৩০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬