ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের কাছ থেকে বাংলাদেশ ঋণের আশ্বাস পেয়েছে কি, প্রশ্ন রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন অপপ্রচার ও ‘অপরাজনীতি’ বন্ধের দাবিতে সাভারে যুবদলের বিক্ষোভ চুরি করতে গিয়ে বৃদ্ধাকে গলা কেটে হত্যা ব্রাজিলের সংবাদ মাধ্যমে বাংলাদেশে ফুটবল উন্মাদনা মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের জুলাইয়ে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে: আবদুস সালাম মৎস্য ও সামুদ্রিক খাতে বড় বিনিয়োগ টানছে ‘মিডা’ ও ‘জাইকা’

ব্রাজিলের সংবাদ মাধ্যমে বাংলাদেশে ফুটবল উন্মাদনা

আকাশ স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশের ফুটবল বিশ্বকাপের উন্মাদনা নিয়ে ব্রাজিলের ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম জি গ্লোবো প্রতিবেদন প্রকাশ করেছে। বিশ্বকাপে ‘সবুজ-হলুদের বাংলাদেশ’ শিরোনাম দিয়েছে তারা। জায়ান্ট স্ক্রিনে একসঙ্গে বসে ভক্তদের বিশ্বকাপ উদযাপনের ছবি ও ভিডিও ব্যবহার করেছে প্রতিবেদনে।

ছবিতে দেখা যাচ্ছে, ব্রাজিলের হলুদ জার্সি পরে ভক্তরা উল্লাস করছেন। রঙ উড়াচ্ছেন। আলিঙ্গনে মেতেছেন। শতশত দর্শকের একসঙ্গে বসে খেলা দেখার ভিডিও এবং তাদের উল্লাসের ভিডিও প্রকাশ করেছে জি গ্লোবো। প্রতিবেদনের শুরুতে লিখেছে- আপনারা হয়তো, বিশ্বকাপের সময় বিদেশিদের ব্রাজিলের জন্য গলা ফাঁটানোর অনেক ভিডিও দেখেছেন। তাদের মধ্যে বিশ্বকাপে ব্রাজিলকে আপন করে নেওয়া একটি দেশ বাংলাদেশ।

গ্লোবো তাদের প্রতিবেদনে ব্রাজিলে বসবাসকারী বাংলাদেশের ক্রীড়া উদ্যোক্তা রবিন মিয়ার মন্তব্য ব্যবহার করেছে। ফেসবুকে ‘সিবিএফ বাংলাদেশ’ পেজের স্বত্তাধিকারী তিনি। রবিন মিয়া বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনা উন্মাদনা নিয়ে বলেছেন, ‘বাংলাদেশ কখনো বিশ্বকাপ খেলেনি। কিন্তু ব্রাজিল ও আর্জেন্টিনার সঙ্গে দৃঢ় সংযোগ দেশটির। এটা পেলের সময় থেকে শুরু হয়েছে। ছোট বেলায় আমি দেখেছি, আমার দুই চাচা আর্জেন্টিনা ও তিন চাচা ব্রাজিলের সমর্থন করতো। এটাই আমাদের দেশে বিশ্বকাপে ফুটবলকে সমর্থন করার সংস্কৃতি।’

ফুটবল বিশ্বকাপে যে বাংলাদেশ নানা রঙে সাজে সেটাও উল্লেখ করেছেন রবিন, ‘বিশ্বকাপের সময় আমাদের দেশের ব্রাজিলের ভক্তরা হলুদ জার্সি পরে। ঘরের দেয়াল প্রিয় দলের রঙে সাজায়। মোটরসাইকেলে প্রিয় দলের মতো রঙে করে। বিশ্বকাপের সময় স্কুলে, কারখানা একপ্রকার বন্ধ থাকে। ব্রাজিল-আর্জেন্টিনার খেলা ঘিরে পারিবারিক দ্বন্দ্ব, বন্ধুত্বে ফাঁটল, এমনকি দুই পক্ষের সমর্থকের হাতাহাতিও হয়।’

গ্লোবো তাদের প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ উন্নয়নশীল দেশ। নানা মাত্রায় দরিদ্রতা আছে। মানবিক উন্নয়ন সূচকে বাংলাদেশ ১৯৩ দেশের মধ্যে ১৩০। ব্রাজিল ৮৪। দুই দেশের আর্থ-সামাজিক পরিস্থিতির অনেক মিল আছে। গত ২০ বছরে বাংলাদেশ তৈরি পোশাক খাতের মাধ্যমে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। প্রায় ১৭ কোটি জনসংখ্যার দেশ বিশ্বকাপ আসলে দুইভাবে বিভক্ত হয়ে যায়। বাংলাদেশের প্রায় ১০ কোটি লোক ব্রাজিলে সমর্থন করে বলে রবিন মিয়ার সূত্রে গ্লোবো উল্লেখ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের সংবাদ মাধ্যমে বাংলাদেশে ফুটবল উন্মাদনা

আপডেট সময় ০৯:৫৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬