ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলাদেশি ভক্তরাও একভাবে আর্জেন্টাইনই: এমি মার্তিনেজ

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশি সমর্থকদের প্রতি আর্জেন্টিনার তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের ভালোবাসাটা সর্বজনবিদিত। বছর তিনেক আগে বাংলাদেশেও সফর করে গিয়েছিলেন সেই ভালোবাসা থেকেই। এবার দেশটির সমর্থকদের জন্য ভালোবাসাটা নতুন করে প্রকাশ করলেন তিনি। জানালেন, তারাও কোনো না কোনোভাবে আর্জেন্টাইনই।

বাংলাদেশ সফরের বহু আগে থেকেই এই লাল সবুজের দেশ তার মনে বিশেষ জায়গা করে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় নিয়মিতভাবে বাংলাদেশিদের সমর্থন তার নজর এসেছে বহুবার। ভালোবাসাটাও বেড়েছে তাই পাল্লা দিয়েই।

সেটা জানা গেল আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর। জর্ডানের বিরুদ্ধে শেষ ম্যাচে আর্জেন্টিনা ৩-১ গোলে জয়লাভ করে। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে লো সেলসো, লাউতারো মার্তিনেজ ও মেসি গোল করেন।

ম্যাচ শেষে তিনি চলে আসেন মিক্সড জোনে। সেখানে একগাদা বাংলাদেশি সাংবাদিক রীতিমতো ছেঁকে ধরেন তাকে। সেখানেই তিনি প্রকাশ করেছেন তার ভালোবাসাটা।

সেখানে তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে নিয়ে কতটা আবেগপ্রবণ, তা তিনি নিজে সেখানে গিয়ে উপলব্ধি করেছেন। তাদের ভালোবাসা ও সমর্থন তাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। বাংলাদেশের সমর্থকদের প্রতি তার পূর্ণ ভালোবাসা রয়েছে বলেও জানান এই বিশ্বচ্যাম্পিয়ন দলের গোলরক্ষক।

তিনি বলেন, ‘সেখানকার ভক্তদের আমি ভালোবাসি। বাংলাদেশে গিয়েছিলাম আমি, দেশটাকে আমি ভালোবাসি। কোনো না কোনোভাবে তারাও তো আর্জেন্টাইনই।’

Tag :
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় ইসরায়েলি সামরিক অবকাঠামো নির্মাণের ঘটনায় ক্ষুব্ধ কাতার-জর্ডান

বাংলাদেশি ভক্তরাও একভাবে আর্জেন্টাইনই: এমি মার্তিনেজ

আপডেট সময় ১২:৪৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬