ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেপাল ফুটবল ফেডারেশনকে স্থগিত করল ফিফা

আকাশ স্পোর্টস ডেস্ক :

ফুটবল পরিচালনায় সরকারি বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের (আনফা) সদস্যপদ স্থগিত করেছে ফিফা। গতকাল বুধবার (২৪ জুন) ফুটবলের সর্বোচ্চ সংস্থা এই সিদ্ধান্তের কথা জানায়।

ফিফার নিয়মানুযায়ী প্রতিটি সদস্য সংস্থাকে বাহ্যিক শক্তি বা সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বাধীনভাবে কাজ করতে হয়। আনফা এই শর্ত রক্ষায় ব্যর্থ হওয়ায় তাদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ হয়েছে।

আনফার সাধারণ সম্পাদক কিরণ রাইকে পাঠানো আনুষ্ঠানিক মেইলে ফিফা জানিয়েছে, গঠনতন্ত্রের ১৩, ১৪ ও ১৬ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৬ সালের মার্চ মাসে নেপালের জাতীয় ক্রীড়া কাউন্সিল একটি নির্বাচনী প্রক্রিয়ার মাঝপথেই আনফার নির্বাচিত নেতৃত্বকে সাময়িকভাবে বরখাস্ত করে। মে মাসে সেই বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হলেও, জেলা পর্যায়ের নতুন নির্বাচন এবং গঠনতন্ত্র সংশোধনে সরকারি নির্দেশাবলী আগের মতোই বলবৎ ছিল। ফিফা এবং এএফসি এই হস্তক্ষেপ বন্ধের একাধিক সময়সীমা বেঁধে দিলেও ১১ জুনের ডেডলাইনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয় নেপাল। এর ফলেই ফিফা কাউন্সিল ব্যুরো এই নিষেধাজ্ঞা জারি করে।

এই নিষেধাজ্ঞায় নেপালের পুরুষ, নারী ও অনূর্ধ্ব দলগুলো কোনো অফিশিয়াল ম্যাচ বা প্রীতি ম্যাচ খেলতে পারবে না। দেশের ক্লাবগুলোও এএফসি কাপ বা যেকোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে পারবে না। এছাড়া ফিফা ও এএফসির সব ধরনের উন্নয়ন অনুদান, তহবিল, প্রশিক্ষণ কর্মসূচি এবং কোচেস ও রেফারি কোর্সসমূহ বন্ধ করা হয়েছে।

নেপালের ফুটবলের ইতিহাসে আনফাকে সম্পূর্ণ নিষিদ্ধ করার ঘটনা এই প্রথম। এর আগে ২০২১ থেকে ২০২৫ পর্যন্ত তহবিল তছরুপ ও অনিয়মের অভিযোগে আনফার আর্থিক নিয়ন্ত্রণ বা ফান্ড ফ্রিজ করেছিল ফিফা, তবে সদস্যপদ সচল ছিল। এছাড়া ২০১৫ সালে আনফার সাবেক সভাপতি গণেশ থাপাকে দুর্নীতির দায়ে ব্যক্তিগতভাবে নিষিদ্ধ করা হলেও অ্যাসোসিয়েশন সচল ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নেপাল ফুটবল ফেডারেশনকে স্থগিত করল ফিফা

আপডেট সময় ০৬:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬