ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত নেইমার, ‘ভিনিসিয়ুসই ব্রাজিলের প্রধান খেলোয়াড়’

আকাশ স্পোর্টস ডেস্ক :

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। বুধবার মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই ম্যাচেই দীর্ঘ ৯৮১ দিন পর ব্রাজিল জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরেন নেইমার। দ্বিতীয়ার্ধের ৭৬তম মিনিটে বদলি হিসেবে নামা এই তারকা ফরোয়ার্ড প্রত্যাবর্তনের আনন্দ লুকাননি ম্যাচ শেষে।

নেইমার বলেন, তিন বছর পর আবার জাতীয় দলের জার্সি গায়ে তুলতে পেরে আমি ভীষণ আনন্দিত। শারীরিকভাবে আমি ভালো অবস্থায় আছি। এতদিন মাঠের বাইরে থাকা অবশ্যই কঠিন ছিল, তবে আমি কখনোই পুরোপুরি নিষ্ক্রিয় ছিলাম না। নিজেকে প্রস্তুত রাখতে প্রায় ২৫ দিন কঠোর অনুশীলন করেছি। মাঠে নামার মুহূর্তে অনেক আবেগ কাজ করছিল। কারণ জাতীয় দল এবং এই জার্সি থেকে আমি দীর্ঘদিন দূরে ছিলাম। ঈশ্বরের কৃপায় সবকিছু ভালোভাবে হয়েছে এবং আমি আবার ফিরতে পেরেছি।

মাঠে নামার পর নেইমারকে বেশ প্রাণবন্ত দেখা যায়। নিজের ফিটনেস নিয়ে রসিকতা করে তিনি বলেন, আমি চাইলে ২০০ মিনিটও খেলতে পারি। তবে নিজের প্রত্যাবর্তনের চেয়ে দলের সামগ্রিক পারফরম্যান্স এবং বিশেষ করে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত ফর্ম নিয়েই বেশি উচ্ছ্বসিত ছিলেন তিনি।

নেইমার বলেন, সমর্থকদের ভালোবাসা ও সবার স্নেহ পেয়ে আমি কৃতজ্ঞ। তবে সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছি দলের পারফরম্যান্সে। ভিনির বর্তমান ফর্ম আমাকে ভীষণ খুশি করে। এই মুহূর্তে সে আমাদের প্রধান খেলোয়াড়। দুর্দান্ত খেলছে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দিচ্ছে। দলের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।

নকআউট পর্বকে সামনে রেখে ব্রাজিলিয়ান তারকা আরও বলেন, এখন আমাদের সামনে নকআউট পর্ব। সেখানে জিততেই হবে, কারণ আমাদের লক্ষ্য অনেক বড়। আমরা শেষ পর্যন্ত যেতে চাই এবং শিরোপার জন্য লড়তে চাই।

Tag :
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় ইসরায়েলি সামরিক অবকাঠামো নির্মাণের ঘটনায় ক্ষুব্ধ কাতার-জর্ডান

প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত নেইমার, ‘ভিনিসিয়ুসই ব্রাজিলের প্রধান খেলোয়াড়’

আপডেট সময় ০২:১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬