ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘ব্রাজিল এবার ফাইনাল খেলবে’, ম্যাচ শেষে স্কটিশ কোচের ভবিষ্যদ্বাণী

আকাশ স্পোর্টস ডেস্ক :

যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে (মিয়ামি স্টেডিয়াম) অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই জয়ের মাধ্যমে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে (নকআউটে) পা রাখল কার্লো আনচেলত্তির দল।

ব্রাজিলের এমন বিধ্বংসী রূপ ও দাপুটে ফুটবল দেখে ম্যাচ শেষে প্রতিপক্ষ স্কটল্যান্ডের কোচ স্টিভ ক্লার্ক বড় ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি মনে করেন, ব্রাজিল এই টুর্নামেন্টের সেমিফাইনাল বা এমনকি ফাইনাল পর্যন্ত যাওয়ার পূর্ণ যোগ্যতা রাখে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্রাজিলের আক্রমণভাগের ভূয়সী প্রশংসা করে স্কটল্যান্ড কোচ স্টিভ ক্লার্ক বলেন, আমরা অত্যন্ত মানসম্পন্ন এবং একটি প্রাণঘাতী আক্রমণভাগের দলের বিপক্ষে খেলছিলাম।

ম্যাচের প্রথমার্ধেই রিয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে ম্যাচ থেকে ছিটকে যায় স্কটল্যান্ড। ম্যাচের ৭ম মিনিটে প্রথম গোল করার পর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়ুস। এরপর দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে ব্রাজিলের হয়ে ব্যবধান ৩-০ করেন কুনিয়া।

নিজেদের পারফরম্যান্স নিয়ে ক্লার্ক আক্ষেপ করে বলেন, আমরা প্রতিপক্ষকে প্রথম দুটি গোল এবং সম্ভবত তৃতীয় গোলটিও উপহার দিয়েছি। দ্বিতীয়ার্ধে আমরা বেশ কয়েকবার বল বক্সে নিয়েছি, দু-একটি সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারিনি।

ব্রাজিলের কাছে এই বড় ব্যবধানে হারের পর নকআউট পর্বে যাওয়ার জন্য স্কটল্যান্ডকে এখন অন্যান্য গ্রুপের ফলাফলের ওপর নির্ভর করে অপেক্ষা করতে হচ্ছে। তবে নিজের খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে স্কটিশ কোচ বলেন, আমাদের সমর্থকরা অসাধারণ ছিল এবং ভুলে যাবেন না যে এই খেলোয়াড়রাই সমর্থকদের আমেরিকায় নিয়ে এসেছে। তারা কোয়ালিফাই করেছে বলেই আজ সবাই এখানে উৎসব করতে পারছে।

অন্যদিকে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি দলের জয়ে খুশি হলেও পা মাটিতে রাখছেন। তিনি জানান, দল হিসেবে এখন ভালো খেলা হচ্ছে, তবে এটি এখনো পুরোপুরি নিখুঁত নয় এবং কিছু জায়গায় দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মূল লক্ষ্য পূরণ হওয়ায় এখন তারা পরবর্তী রাউন্ডের জন্য মনোযোগ দিচ্ছেন।

এদিন ম্যাচের ৭৬তম মিনিটে চোট কাটিয়ে দীর্ঘ বিরতির পর সুপারস্টার নেইমার মাঠে নামলে ব্রাজিলীয় সমর্থকদের উল্লাস আরও বহুগুণ বেড়ে যায়, যা দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়। নেইমারের এই ফেরায় ‘হেক্সা মিশন’ নিয়ে নতুন করে আশায় বুক বাঁধছেন ব্রাজিল সমর্থকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় ইসরায়েলি সামরিক অবকাঠামো নির্মাণের ঘটনায় ক্ষুব্ধ কাতার-জর্ডান

‘ব্রাজিল এবার ফাইনাল খেলবে’, ম্যাচ শেষে স্কটিশ কোচের ভবিষ্যদ্বাণী

আপডেট সময় ০১:৪৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬