ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

২ গোলে রোনালদোর ৬ রেকর্ড

আকাশ স্পোর্টস ডেস্ক :

বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে পর্তুগাল। সেই ম্যাচে গোল না পাওয়ায়; দলটির তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকেই বলেছেন তার এখন বয়স হয়েছে, আগের মতো গতি নেই।

তবে গতকাল ২৩ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে হারায় পর্তুগালঅ। এই জয়ে নকআউট পর্বে খেলা নিশ্চিত করে পর্তুগাল।

এদিন দলের জয়ে জোড়া গোল করেন দেশটির তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এই জোড়া গোল করার মধ্য দিয়ে ৬টি রেকর্ড গড়েছেন রোনালদো।

জোড়া গোলে রোনালদো যে ৬টি রেকর্ড গড়েছেন-

১. প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ছয়টি আসরে (২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬) গোল করার অনন্য নজির গড়েছেন রোনালদো। আর্জেন্টিনার লিওনেল মেসির গোল আছে পাঁচটি আসরে।

২. ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ মিলিয়ে ১১টি বড় টুর্নামেন্টে গোল করার কীর্তি গড়েছেন তিনি। আগে থেকে রেকর্ডটির মালিক রোনালদো উজবেকিস্তানের বিপক্ষে নিজের অর্জনকে আরও সমৃদ্ধ করেছেন। ইউরোপিয়ান খেলোয়াড়দের মধ্যে এটি সর্বোচ্চ। ছয়টি করে টুর্নামেন্টে গোল নিয়ে অনেক পেছনে আছেন ইয়ুর্গেন ক্লিন্সম্যান, মিরোস্লাভ ক্লোসা ও জেরদান শাকিরি।

৩.বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ গোলদাতা হিসেবে নাম লিখেছেন রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে ৪১ বছর ১৩৮ দিন বয়সে গোল করেন তিনি। তার সামনে আছেন শুধু ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলা (৪২ বছর ৩৯ দিন)। তবে ইউরোপিয়ান খেলোয়াড়দের মধ্যে বড় টুর্নামেন্টে সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ডটি রোনালদোর দখলে।

৪. নিজের দ্বিতীয় গোলটির মাধ্যমে বিশ্বকাপে স্বদেশি কিংবদন্তি ইউসেবিওকে ছাড়িয়ে গেছেন রোনালদো। বিশ্বমঞ্চে পর্তুগালের জার্সিতে এখন এককভাবে সর্বোচ্চ ১০টি গোলের মালিক রোনালদো। এজন্য তাকে খেলতে হয়েছে ২৪ ম্যাচ। এর আগে ২০০৬ সালে একটি, ২০১০ সালে একটি, ২০১৪ সালে একটি, ২০১৮ সালে হ্যাটট্রিকসহ চারটি এবং ২০২২ সালে একটি গোল করেন তিনি।

৫. দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পেছনে ফেলে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বমঞ্চে জোড়া গোল করার কীর্তি নিজের করে নিয়েছেন রোনালদো। সোমবার রাতে অস্ট্রিয়ার বিপক্ষে ৩৮ বছর ৩৬৩ দিন বয়সে জোড়া গোল করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

৬. একাধিক গোলদাতা রয়েছেন এমন দেশগুলোর মধ্যে তৃতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে নিজ দেশের সবচেয়ে কম ও বেশি বয়সী গোলদাতা হওয়ার জোড়া সম্মান অর্জন করেছেন রোনালদো। তার আগে এই কীর্তি ছিল কেবল ডেনমার্কের মাইকেল লাউড্রপ ও আর্জেন্টিনার মেসির। বিশ্বকাপে রোনালদো তার প্রথম গোল করেছিলেন ২০০৬ সালে। গ্রুপ পর্বের ম্যাচে পেনাল্টি থেকে ইরানের জাল কাঁপিয়েছিলেন তিনি। তখন তার বয়স ছিল ২১ বছর ১৩২ দিন।

Tag :
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় ইসরায়েলি সামরিক অবকাঠামো নির্মাণের ঘটনায় ক্ষুব্ধ কাতার-জর্ডান

২ গোলে রোনালদোর ৬ রেকর্ড

আপডেট সময় ০৩:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬