ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

স্কটল্যান্ড ম্যাচে বিরতির পরে খেলবেন নেইমার, চোটে ছিটকে গেলেন রাফিনহা

আকাশ স্পোর্টস ডেস্ক :

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল ভক্তদের সুখবর ও খারাপ খবর দুটোই দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। স্বস্তির খবর হলো, চোট কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচে ফিরছেন দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। অবশ্য, শুরুর একাদশে থাকছেন না তিনি। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধের শেষভাগে কিছু সময়ের জন্য তাকে মাঠে নামানো হতে পারে। আর খারাপ খবর হলো, চোটে ছিটকে গেছেন রাইট উইঙ্গার রাফিনহা। তার জায়গায় বোর্নমাউথ উইঙ্গার রায়ানকে খেলানোর ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি।

বুধবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ‘সি’ গ্রুপে এটি ব্রাজিলের তৃতীয় ও শেষ ম্যাচ। মরক্কোর বিপক্ষে ড্র এবং হাইতির বিপক্ষে জয়ের পর এই ম্যাচেও জয়ের জন্য মুখিয়ে রয়েছে সেলেসাওরা।

ম্যাচের আগের শেষ অনুশীলন সেশনে রায়ানকে রাইট উইংয়ে রেখে মূল আক্রমণভাগ সাজান আনচেলত্তি। সংবাদ সম্মেলনে তরুণ এই ফরোয়ার্ডের প্রশংসায় ইতালিয়ান মাস্টারমাইন্ড বলেন, রাফিনিয়ার বিকল্প হিসেবে আমাদের পরিকল্পনা পরিষ্কার। রায়ান যখনই রাফিনিয়ার জায়গায় সুযোগ পেয়েছে, ভালো খেলেছে। আক্রমণ গড়ার দারুণ সম্ভাবনা রয়েছে এই তরুণের মাঝে। এছাড়া, এই পজিশনে লুইজ হেনরিককেও পরখ করে দেখেছেন কোচ।

স্কটল্যান্ড ম্যাচটি ব্রাজিলের জন্য গ্রুপ সেরা হওয়ার লড়াই। বর্তমানে মরক্কোর সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে টেবিলের শীর্ষে আছে সেলেসাওরা। তাই কোনো রকম গাফিলতি করতে চান না আনচেলত্তি। দলে কাসেমিরো এবং ডগলাস সান্তোসের নামের পাশে দুটি করে হলুদ কার্ড থাকায় এই ম্যাচে কার্ড দেখলেই নকআউটে নিষিদ্ধ হবেন তারা।

তবে স্কটল্যান্ড ম্যাচে তাদের বিশ্রামের কথা উড়িয়ে দিয়ে আনচেলত্তি বলেন, আমরা কেবল সেরা একাদশ নিয়ে মাঠে নেমে ম্যাচ জেতার কথাই ভাবছি। নকআউটের টিকিট কিংবা কার্ডের হিসাব নিয়ে ভাবার কোনো সুযোগ এখন নেই।

ম্যাচ নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে আনচেলত্তি বলেন, আমরা প্রতিটি ম্যাচে উন্নতির চেষ্টা করছি। আগামীকাল ভালো খেলতে পারলে নকআউট পর্বের জন্য আমরা খুব ভালো অবস্থানে থাকব।

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ : অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রায়ান, ম্যাথেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

Tag :
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় ইসরায়েলি সামরিক অবকাঠামো নির্মাণের ঘটনায় ক্ষুব্ধ কাতার-জর্ডান

স্কটল্যান্ড ম্যাচে বিরতির পরে খেলবেন নেইমার, চোটে ছিটকে গেলেন রাফিনহা

আপডেট সময় ০১:৩০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬