ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জোড়া গোলে শীর্ষ ছুঁলেন মেসি, অস্ট্রিয়াকে ২-০তে হারাল আর্জেন্টিনা

আকাশ স্পোর্টস ডেস্ক : 

দারুণ রোমাঞ্চ দিয়ে শুরু হওয়া ম্যাচে নাটকীয়তার পর অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। এই ম্যাচেই রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নাম লেখিয়েছেন লিওনেল মেসি। দলের জয়সূচক দুটি গোলই করেছেন মেসি নিজেই।

শুরুটা হয়েছিল মাত্র ৮ মিনিটে পেনাল্টি মিসের হতাশায়। খোদ মেসিই সেই পেনাল্টি মিস করেন। এরপর ৩৯ মিনিটে গোল করে সেই মেসিই আবার দলকে এগিয়ে নেন। তারপর আবার খেলার শেষ মুহূর্তের যোগ করা সময়ে আরও এক গোল করে দলের চূড়ান্ত বিজয় নিশ্চিত করেন বিস্ময়কর মেসি।

আর লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে আবারও ফুটবলের ইতিহাস নতুন করে লেখা হলো। আজকের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপের মঞ্চে নিজের ১৭তম গোলটি আদায় করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। এই গোলের মাধ্যমে তিনি টপকে গেলেন জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে, যার ফলে বিশ্বকাপের ইতিহাসের এককভাবে সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসলেন এলএম টেন। এখন বিশ্বকাপে তার গোল সংখ্যা ১৮, মানে ক্লোসার চেয়েও দুটো গোল বেশি মেসির ঝুলিতে।

ম্যাচের শুরুটা অবশ্য মোটেও সুখকর ছিল না আর্জেন্টিনার জন্য। ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোল করার দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মেসি। বল পোস্টের বাইরে দিয়ে মারলে স্তব্ধ হয়ে যায় গ্যালারি। এরপর ২১ ও ৩৩ মিনিটেও মেসি এবং তার সতীর্থরা বেশ কিছু সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু অস্ট্রিয়ার রক্ষণভাগ এবং গোলরক্ষকের তৎপরতায় গোলবঞ্চিত হতে হয় আলবিসেলেস্তেদের।

সব হতাশা পেছনে ফেলে ৩৯ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বাম প্রান্ত থেকে আক্রমণ শুরু করেন মেসি নিজেই। পেনাল্টি বক্সের ঠিক প্রান্ত থেকে তার নেওয়া নিপুণ ও নিখুঁত শটটি অস্ট্রিয়ার গোলরক্ষককে পরাস্ত করে জড়ায় জালে। গোলটি হতেই উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়াম। এটি কেবল আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়াই নয়, বরং বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অধ্যায় উন্মোচন করল। আর পরের গোল করে সে অধ্যায় আরও পোক্ত করলেন মেসি।

Tag :
আপলোডকারীর তথ্য

দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি

জোড়া গোলে শীর্ষ ছুঁলেন মেসি, অস্ট্রিয়াকে ২-০তে হারাল আর্জেন্টিনা

আপডেট সময় ০১:১০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬