ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোনালদোর গোলে রিয়ালের ড্র

File photo

আকাশ স্পোর্টস ডেস্ক:

সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘এইচ’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে আত্মঘাতী গোলে প্রথমে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। তবে ক্রিস্তিয়ানো রোনালদোর একমাত্র গোলে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল।

ভাগ্য সহায় থাকলে ম্যাচের শুরুটা দারুণ হতো রিয়ালের। কিন্তু ডান দিক থেকে আশরাফ হাকিমির ক্রসে রোনালদোর হেড লাগে পোস্টে। ফিরতি বল ফাঁকায় পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম খেলতে নামা করিম বেনজেমা।

২৮তম মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল। ডান দিক দিয়ে সের্হে ওঁইয়ের ক্রসে পা লাগাতে পারেননি কেইন। কিন্তু রাফায়েল ভারানের পায়ে লেগে বল জালে ঢুকে যায়।

তিন মিনিট পর হুগো লরিসের দারুণ নৈপুণ্যে বেঁচে যায় টটেনহ্যাম। ইসকোর শট বাঁয়ে ঝাঁপিয়ে ঠেকান ফরাসি এই গোলরক্ষক। পরের মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে ফাউল করে হলুদ কার্ড দেখেন রোনালদো।

বিরতির ঠিক আগে পর্তুগিজ এই ফরোয়ার্ডের সফল স্পটকিকেই সমতায় ফেরে রিয়াল। ফরাসি ডিফেন্ডার ওঁইয়ে নিজেদের ডি-বক্সে টনি ক্রুসকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

এবারের আসরে রোনালদোর গোল হলো পাঁচটি। প্রথম দুই ম্যাচেই দুটি করে গোল করেছিলেন তিনি। ইউরোপ সেরা প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতার মোট গোল ১১০টি।

রিয়ালের বিপক্ষে পঞ্চমবারের চেষ্টাতেও জয়ের দেখা পেল না টটেনহ্যাম। আগের চারবারের মুখোমুখি লড়াইয়ের তিনটি জিতেছিল মাদ্রিদের ক্লাবটি। তিন ম্যাচ শেষে রিয়াল ও টটেনহ্যামের পয়েন্ট সমান ৭।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোনালদোর গোলে রিয়ালের ড্র

আপডেট সময় ১০:৩৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭