ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদিকে উড়িয়ে শক্তির জানান দিল স্পেন

আকাশ স্পোর্টস ডেস্ক : 

বিশ্বকাপে স্পেনের শুরু দেখে গেল গেল বর উঠে গিয়েছিল। প্রথমবার বিশ্বকাপে আসা পাঁচ লাখ জনসংখ্যার কেপ ভার্দের বিপক্ষে গোল শূন্য সমতায় মুখ দেখানো দায় হয়েছিল লা রোজাদের। দ্বিতীয় ম্যাচে তেঁতে ছিল লা ফুয়েন্তের দল। রাগ যেন উগরে দিল সৌদি আরবের বিপক্ষে। গ্রিন ফ্যালকাওদের বিপক্ষে ৪-০ গোলের বিশাল জয়ে শক্তির জানান দিয়েছে দুই বছর আগের ইউরো চ্যাম্পিয়ন স্পেন।

রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে স্পেনের শুরুর একাদশে ফেরেন লামিন ইয়ামাল। মাঝ বরাবর বক্সের বাহির থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক শট নেন তিনি। সৌদি গোলরক্ষকের চেয়ে চেয়ে দেখা ছাড়া উপায় ছিল না। তার ওই গোলে ম্যাচের ১০ মিনিটে প্রথম লিড নেয় টুর্নামেন্টের অন্যতম সেরা দল স্পেন।

পরেই জোড়া গোল করেন স্পেনের স্ট্রাইকার মাইকেল ওয়ারজাবাল। ম্যাচের ২১ মিনিটে প্রথম ও ২৪ মিনিটে দ্বিতীবার জালে বল পাঠান তিনি। স্পেন ৩-০ গোলের লিড নেয়। তার দুই গোলে অবদান রাখেন মিডফিল্ডার দানি অলমো ও ডিফেন্ডার আইমেরিক লাপোর্তা।

দ্বিতীয়ার্ধে নির্ভার শুরু করা স্পেন শুরুতে ম্যাচের চতুর্থ লিড পেয়ে যায়। সৌদির ডিফেন্ডার হাসান আল তাম্বাতি গোল ফেরাতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন। স্পেনের হয়ে শেষ বাঁশির ঠিক ফেরান তোরেস পঞ্চম গোল করলেও তা ভিএআর চেক করে বাতিল করে দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সৌদিকে উড়িয়ে শক্তির জানান দিল স্পেন

আপডেট সময় ১২:০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬