ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে আ.লীগের ১০ নেতাকর্মী আটক

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় মিছিল ও বিক্ষোভ করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের ১০ নেতাকর্মীকে ধাওয়া করে আটক করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (২১ জুন) সকালে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় মিছিল করার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে আটক করে।

আটকরা হলেন— সজীব সরদার, মো. নাজির হোসেন, মো. কবির, কালাম ফরাজি, আলী রাজ হোসাইন, মো. কবির হোসেন, মো. স্বপন, মো. সিরাজ, হেলাল হোসেন ও আসাদ উদ্দিন।

ঘটনার বিষয়ে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন নিলয় বলেন, ভোর থেকেই আসাদগেট ও কলেজ গেট এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে পাহারা দিচ্ছিলেন। কেউ মিছিল করতে এলে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে আগে থেকেই সিদ্ধান্ত ছিল।

তিনি জানান, সকালে কলেজ গেট এলাকায় কয়েকজন মিছিল বের করলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, কলেজ গেট এলাকায় মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সংগঠনের ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে আ.লীগের ১০ নেতাকর্মী আটক

আপডেট সময় ০১:১৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬