ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

আকাশ স্পোর্টস ডেস্ক :

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর গ্রুপ পর্বে শক্তিশালী ব্রাজিল সহজ জয় তুলে নিয়েছে হাইতির বিপক্ষে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩-০ গোলের জয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে সেলেসাওরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। ২৩ মিনিটে প্রথম গোলটি করেন মাথেউস কুনহা। বক্সের ভেতর থেকে নিচু শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি।

এরপর ৩৬ মিনিটে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কুনহা। ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের একেবারে শেষ দিকে, ৪৫+৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র নিজেও নাম লেখান গোলের তালিকায়। লুকাস পাকেতার সহায়তায় ব্রাজিলের তৃতীয় গোলটি করেন তিনি।

দ্বিতীয়ার্ধে গোলের দেখা না পেলেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে ব্রাজিল। হাইতি কিছু সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি।

ম্যাচে বল দখল, পাসিং এবং আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিল। শেষ পর্যন্ত স্বাচ্ছন্দ্যের জয় নিয়েই মাঠ ছাড়ে আনচেলত্তির দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

আপডেট সময় ০৮:৪২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬