ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে: জামায়াত আমির যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফার কাছে নালিশ করবে ইরান এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির ‘মাস্টারমাইন্ড তকমা’ মাহফুজ আলম বললেন এটি একটি বাজে শব্দ টাইগারদের হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী কোনো চাপেই পারমাণু নীতি পরিবর্তন করবে না উত্তর কোরিয়া, জি–৭-এর আহ্বান প্রত্যাখ্যান

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফার কাছে নালিশ করবে ইরান

বিশ্বকাপে অংশ নিতে গিয়ে যুক্তরাষ্ট্রের আরোপিত ভ্রমণ-সংক্রান্ত বিধিনিষেধে ক্ষোভ প্রকাশ করেছে ইরান ফুটবল ফেডারেশন। এ বিষয়ে তারা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে বলে জানিয়েছে। দলটির অভিযোগ, এসব বিধিনিষেধ তাদের প্রস্তুতি ও পরিকল্পনায় নেতিবাচক প্রভাব ফেলছে।

বিশ্বকাপের গ্রুপ পর্বে আগামী ২২ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান। লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় দুপুর ১২টায় ম্যাচটি শুরু হওয়ার কথা। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে ম্যাচের দুই দিন আগে মেক্সিকোর বেজক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে যাওয়ার অনুমতি চেয়েছিল দলটি। কিন্তু ইরানের সেই আবেদন নাকচ করে দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

ইরান ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র বলেন, টুর্নামেন্টের প্রস্তুতি-সংক্রান্ত সব সূচি আগেই জমা দেওয়া হয়েছিল। তারপরও ইরান একের পর এক বিধিনিষেধের মুখে পড়ছে, যা কোচিং স্টাফ ও খেলোয়াড়দের পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে।

তিনি বলেন, ‘ম্যাচটি দুপুরে অনুষ্ঠিত হবে। তাই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া এবং অনুশীলনের জন্য আমরা দুই দিন আগে সেখানে যাওয়ার অনুমতি চেয়েছিলাম। কিন্তু সব যৌক্তিক কারণ দেখানোর পরও আমাদের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। আমরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ফিফার কাছে অভিযোগ জানাব।’

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ইরান। সেই ম্যাচ শেষে দলটিকে দ্রুত যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বাধ্য করায় অসন্তোষ জানিয়েছিল ইরান ফুটবল ফেডারেশন।

ইরান ফুটবল ফেডারেশন আরও জানায়, তাদের দলের অন্তত ১৫ জন কর্মকর্তাকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভিসা দেয়নি মার্কিন প্রশাসন।

ইরানের অভিযোগ ও অসন্তোষের জবাবে হোয়াইট হাউসের ‘ফিফা টাস্কফোর্স’-এর নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানান, ইরানকে আগেই জানানো হয়েছিল তারা ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে এবং ম্যাচ শেষ হওয়ার পরই দেশ ত্যাগ করতে হবে।

তিনি আরও জানান, লস অ্যাঞ্জেলেসের বেলজিয়াম ম্যাচের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। এমনকি ২৭ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে ইরানের গ্রুপ পর্বের শেষ ম্যাচের ক্ষেত্রেও একই প্রক্রিয়া ও নিয়ম অনুসরণ করা হবে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বকাপের শুরু থেকেই নানা জটিল পরিস্থিতির মুখোমুখি হচ্ছে ইরান। টুর্নামেন্ট শুরুর আগে দলটি তাদের প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের টিহুয়ানায় নিতে বাধ্য করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে: জামায়াত আমির

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফার কাছে নালিশ করবে ইরান

আপডেট সময় ০৭:১৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬