ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির ‘মাস্টারমাইন্ড তকমা’ মাহফুজ আলম বললেন এটি একটি বাজে শব্দ টাইগারদের হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী কোনো চাপেই পারমাণু নীতি পরিবর্তন করবে না উত্তর কোরিয়া, জি–৭-এর আহ্বান প্রত্যাখ্যান আইনজীবী নিয়োগের সামর্থ্য না থাকলে যেভাবে লিগ্যাল এইড পাবেন, জানালেন মন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

নেইমারহীন ব্রাজিলকে হারিয়েছিলাম, এবারও চমক দেখাতে চাই : হাইতি কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক : 

বিশ্বকাপের প্রথম ম্যাচে চোটের কারণে মরক্কোর বিপক্ষে মাঠে নামতে পারেননি নেইমার। হাইতির বিপক্ষেও ব্রাজিল তারকাকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ধারণা করা হচ্ছে, নকআউট পর্বের আগে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে হয়তো মাঠে দেখা যাবে না। নেইমারের অনুপস্থিতি ব্রাজিলের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। তবে হাইতির জন্য এটি হতে পারে বাড়তি আত্মবিশ্বাসের উৎস। দলটির কোচ সেবাস্তিয়েন মিগন স্মরণ করিয়ে দিয়েছেন, অতীতে নেইমারবিহীন ব্রাজিলকে হারানোর অভিজ্ঞতা রয়েছে তার।

ক্যামেরুন জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালনকালে ব্রাজিলের বিপক্ষে জয় দেখেছিলেন মিগন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি বিশ্বাস করেন, নেইমার না থাকলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে অঘটন ঘটানোর সুযোগ আরও বেড়ে যায়। তাই আসন্ন ম্যাচে ব্রাজিল যদি তাদের সবচেয়ে বড় তারকাকে ছাড়া মাঠে নামে, তবে সেই সুযোগ কাজে লাগিয়ে বিশ্বকাপের অন্যতম বড় চমক উপহার দিতে চায় হাইতি। কোচ মিগনের কণ্ঠেও স্পষ্ট সেই আত্মবিশ্বাসের সুর।

মিগনে বললেন, ‘আমি একটি লক্ষণ দেখতে পাচ্ছি, চার বছর আগে, যখন আমি ক্যামেরুনের কোচিংয়ে ছিলাম। নেইমার খেলেনি ওই ম্যাচে। আমি মনে করতে পারছি না কেন, সেটা কি নিষেধাজ্ঞা নাকি ইনজুরির কারণে, তাই আমি ইতিবাচক লক্ষণ দেখতে পাচ্ছি। ইতিহাস গড়তে আমরা এই সুযোগের সুবিধা নিতে চেষ্টা করব।’

হাইতির লক্ষ্য পরের রাউন্ডে ওঠা এবং দেশের মানুষকে খুশির উপলক্ষ এনে দেওয়া। মিগনে বললেন, ‘সবশেষ ৫২ বছর আগে আমরা বিশ্বকাপে ছিলাম। আগামীকাল ব্রাজিলের বিপক্ষে খেলার ঐতিহাসিক মাইলফলক অর্জন করব। এখন আমাদের এই উপলক্ষ তৈরি করতে হবে কারণ হাইতিয়ান ভক্তরা আমাদের জন্য অপেক্ষা করছে। আমার খেলোয়াড়দেরও এই বার্তা দিতে চাই। আমি আশা করি আমরা হাইতিয়ানদের তাদের দল নিয়ে গর্ব করতে পারব। স্কটল্যান্ডের বিপক্ষে আমরা ভালো ভাবমূর্তি তৈরি করেছিলাম। কালকে ম্যাচ হবে আরও ভালো, আমরা কী করতে পারি সেটা দেখানোর সুযোগ।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নেইমারহীন ব্রাজিলকে হারিয়েছিলাম, এবারও চমক দেখাতে চাই : হাইতি কোচ

আপডেট সময় ০৫:১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬