ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে হানি ট্র্যাপে ফেলে দুই যুবককে মারধর-লুট, ৩ জন গ্রেফতার বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রদূতের এমপিরা নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সংসদ সভাপতিকে সম্মান জানাবেন: স্পিকার এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: সংসদে আইনমন্ত্রী করের হার না বাড়িয়ে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে: তিতুমীর ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ পদ না পেয়ে ফেসবুক লাইভে কাঁদলেন যুবদল নেতা ২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল, ৫০ লাখে উন্নীত করার পরিকল্পনা: মাহদী আমিন

হাতিরঝিলে শুক্রবার ‘ঢাকা ২৫কে’ ম্যারাথনে অংশ নেবেন ৩ হাজার রানার

আকাশ স্পোর্টস ডেস্ক :  

রাজধানীর হাতিরঝিলে আগামীকাল ১৯ জুন (শুক্রবার) অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মানের ম্যারাথন ‘টুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে’ ২০২৬। ‘রোড টু গ্লোরি’ (Road to Glory) স্লোগানকে সামনে রেখে স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান রান বাংলাদেশ তৃতীয়বারের মতো এ আয়োজন করছে।

আয়োজকরা জানিয়েছেন, এবার দেশ-বিদেশের প্রায় ৩ হাজার পেশাদার ও অপেশাদার রানার অংশ নেবেন। ভোরের আলো ফুটতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দৌড়বিদদের পদচারণায় মুখর হয়ে উঠবে হাতিরঝিল এলাকা।

গত দুই আসরের সাফল্যের ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে আয়োজন করা হয়েছে। আগের মতোই টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে উর্মী গ্রুপের প্রতিষ্ঠান দেশের শীর্ষস্থানীয় অ্যাক্টিভওয়্যার ব্র্যান্ড টুরাগ অ্যাক্টিভ । সমাজে সক্রিয় ও স্বাস্থ্যকর জীবনধারার বার্তা ছড়িয়ে দিতেই প্রতিষ্ঠানটি এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে।

আয়োজকরা জানান, ‘টুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে’ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে নতুন রানার, অভিজ্ঞ অ্যাথলেট এবং সাধারণ পরিবার—সবাই একসঙ্গে অংশ নেন। কেউ নিজের ব্যক্তিগত সেরা সময় (PB) গড়তে, কেউ শারীরিক সক্ষমতা যাচাই করতে, আবার কেউ দৌড়ের আনন্দ উপভোগ করতে অংশ নিচ্ছেন।

উর্মী গ্রুপের পরিচালক ফাইয়াজ রহমান বলেন, ম্যারাথন এখন শুধু ক্রীড়া ইভেন্ট নয়, এটি একটি সামাজিক আন্দোলন। নিয়মিত দৌড় ও শরীরচর্চা মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা ও মানসিক দৃঢ়তা বাড়িয়ে ইতিবাচক সমাজ গঠনে ভূমিকা রাখে। টুরাগ অ্যাক্টিভ সবসময় ক্রীড়া, সুস্থতা এবং তরুণ প্রজন্মের ইতিবাচক বিকাশের সঙ্গে থাকতে চায়।

আন্তর্জাতিক মানদণ্ডে আয়োজিত এই ইভেন্টটি অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথনস অ্যান্ড ডিস্ট্যান্স রেসেস (AIMS)-এর স্বীকৃত এবং এর রুট ওয়ার্ল্ড অ্যাথলেটিকস কর্তৃক প্রত্যয়িত (Certified)। ফলে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক মানের রেসিং অভিজ্ঞতা ও বৈশ্বিক স্বীকৃতি পাবেন। প্রতিযোগিতা তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে—২৫কে ফিচার রেস, ১০.৩কে রান এবং ৩কে ফ্যামিলি ফান রান। শিশু থেকে প্রবীণ—সব বয়সী মানুষের জন্য এতে অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী

হাতিরঝিলে শুক্রবার ‘ঢাকা ২৫কে’ ম্যারাথনে অংশ নেবেন ৩ হাজার রানার

আপডেট সময় ০৬:১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬